এক্সপ্লোর

Jalpaiguri News:ফের সড়ক দুর্ঘটনা, ময়নাগুড়ি উল্লাডাবরিতে প্রাণ গেল ৩ জনের

Road Accident At Maynaguri:ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। এবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি উল্লাডাবরিতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জনা কুড়ি শ্রমিক একটি ট্রেলারে করে কাজ করতে যাচ্ছিলেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের (Accident Kills 3)। এবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Maynaguri) উল্লাডাবরিতে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জনা কুড়ি শ্রমিক (Laborers) একটি ট্রেলারে করে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময়ই একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেলারটির।

দুর্ঘটনায় কাড়ল প্রাণ...
উল্লাডাবরি এলাকায় এই দুর্ঘটনায় হইচই পড়ে যায়। প্রাথমিক ভাবে এক জনের মৃত্যুর খবর জানা গেলেও পরে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রশাসন। জখম অনেকে। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে। তার পরও কি যথেষ্ট সতর্ক নয় প্রশাসন? কোথায় গাফিলতি থাকছে যাত্রীদের? গত কালও যেমন হাওড়ার ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক তরুণের। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, গড়ফা থেকে বাইকে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। পিছন থেকে কোনও একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতেই এই মর্মান্তিক পরিণতি। তবে এখনও সেই গাড়ির গত কাল কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় বাইকটি ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ায় মারা যান বিশাল ধাঁড়া নামে এক তরুণ। ভোরের দিকেই নাগাদ দুজনকেই উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। জখম দ্বিতীয় তরুণ গত কাল থেকে সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

আগেও দুর্ঘটনা...
ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছিলেন অন্তত ২০ জন। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ওই ঘটনাটি ঘটেছিল। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে সে বার অন্তত বিপদগ্রস্ত যানদুটি আটক করে হেমতাবাদ থানার পুলিশ। ওই ঘটনার দিনতিনেক আগেই ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই একটি লরি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। আবার জানুয়ারি মাসের শেষ দিনে মালদা থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দুজনের। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন:'স্তাবকতা সম্ভব নয়', পোস্ট এই বঙ্গ কংগ্রেস নেতার, ভাঙন এবার হাত শিবিরেও ?

সেরা শিরোনাম

Humayun Kabir Detained: রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
রেজিনগরে আটক হুমায়ুন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জামা ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল থানায়
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget