এক্সপ্লোর

East Midnapore News: প্রবল জলোচ্ছ্বাসে ফের প্লাবিত হবে কি ? বর্ষার আগেই মেরিন ড্রাইভের কাজ শুরু তাজপুরে

Road repairing East Midnapore Marindrive: তাজপুর থেকে শংকরপুর যাওয়ার মেরিন ড্রাইভের রাস্তা গত বছর জলোচ্ছ্বাসে ব্যাপক হারে প্লাবিত হয়েছিল। বর্ষা আসার আগে এবার মেরামতির কাজ শুরু।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: তাজপুর (Tajpur) থেকে শংকরপুর যাওয়ার মেরিন ড্রাইভের রাস্তা গত বছর জলোচ্ছ্বাসে ব্যাপক হারে প্লাবিত হয়েছিল। তারপর থেকেই এই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে।এবার বর্ষা আসার আগে সেই মেরিন ড্রাইভের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে বাঁধানো হচ্ছে সমুদ্রের গার্ডওয়াল।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, মেরিন ড্রাইভের পাশে থাকা গাড়ওয়াল এর উচ্চতা না বাড়িয়ে  পাড় বাঁধিয়ে বা রাস্তা তৈরি করে কোনও লাভ নেই।কারণ ফের জলোচ্ছ্বাসে প্লাবিত হবে এই এলাকা এবং ক্ষতিগ্রস্ত হবে ফের মেরিন ড্রাইভ। বিজেপির অভিযোগ, গত বছর থেকে এই মেরিনড্রাইভের রাস্তা ও পাড় বানানোর কাজ চলছে। কিন্তু এখনও শেষ হল না সেই কাজ। শুধু ভাঙ্গা আর গড়ার খেলা চলছে। বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে মেরিনটাই বারবার টেন্ডার হচ্ছে।আর সেই সমস্ত টেন্ডারের কমিশনের টাকা পকেটে ঢোকাচ্ছেন তৃণমূলের নেতারা।

যদিও এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী অখিলগিরি জানিয়েছেন। এবার টেকনিক্যাল সাপোর্ট নিয়ে ও খড়গপুর আইআইটির টিমের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে গাড়ওয়াল,ও সারানো হচ্ছে মেরিন ড্রাইভ। যাতে ওই এলাকায় জলোচ্ছ্বাসের তীব্রতা কমানো যায় সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া হয়েছে।তাই এবার জলোচ্ছ্বাসে এই রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবার জলোচ্ছ্বাসের জেরে ফের প্লাবিত হতে হবে নাতো ? তাজপুর থেকে শংকরপুর যাওয়ার মেরিন ড্রাইভ সারানোকে কেন্দ্র করে, রাজনৈতিক বিতর্কের মাঝে উৎকণ্ঠায় ভুগছেন এলাকাবাসী।

বছরটা ছিল ২০২১ সাল। কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকে পড়েছিল দিঘা শহরে। কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছিল বলে দাবি তুলেছিল সেবার গ্রামবাসীরা।দিঘায় উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে শহরে ঢুকছিল জল। কটালে প্লাবিত বিভিন্ন এলাকা। রাস্তা পেরিয়ে বাজার এলাকাতেও চলে এসেছিল জল। সমুদ্রের তীরে কড়া নজর ছিল প্রশাসনের। সেবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে আসা একট ট্রলার ডুবে গিয়েছিল দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে।

আরও পড়ুন, 'ভয় পাচ্ছে BJP', অভিষেকের জনসংযোগ যাত্রার আগে নিশানা কুণালের

সৃজা নামের একটি ট্রলার দুর্ঘটনায় পড়েছিল। এবংট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের ছিল অবস্থা আশঙ্কাজনক। কিন্তু এত গেল জলোচ্ছ্বাসের একটা ভয়াবহ দিক।অপরদিকে জলোচ্ছ্বাস সরে গেলেও মেরিনড্রাইভের উপর বড় প্রভাব ফেলে রেখে যায়। যার খুবই দীর্ঘ মেয়াদি সমস্যা। মাসের পর মাস পার হয়ে গেলেও তার ভোগান্তি বাড়ে বই কমে না বলেই দাবি গ্রামবাসীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে ২০ শতাংশ ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে ২০ শতাংশ ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget