এক্সপ্লোর

Roddur Roy arrested: 'আশা করি, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য় করার আগে ভাববেন মানুষ', রোদ্দুর রায় গ্রেফতারি প্রসঙ্গে শান্তনু

Youtuber Roddur Roy arrested: কে কে-র মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ করার জন্য গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

কলকাতা: একাধিক অভিযোগ, তাঁর ভিডিও ও ভাষা নিয়ে বার বার আপত্তি জানিয়েছেন অনেকেই। রীতিমতো থানাতেও অভিযোগ জমা পড়েছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু এবার, কে কে-র মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ করার জন্য গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে (Roddur Roy) গ্রেফতার করল কলকাতা পুলিশ। 

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলছেন, 'কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোককে দেখেছিলাম। পরে জানলাম তাঁর নাম রোদ্দুর রায়। আসল নাম অনির্বাণ রায়। দেখলাম তিনি অত্যন্ত অশ্রাব্য ভাষায় পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নেত্রী। পাড়ার রকে বসেও এই ধরনের মন্তব্য শোনা যায় না যেগুলো তিনি সোশ্যাল মিডিয়ায় অঙ্গভঙ্গি করে মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছিলেন। আমার মনে হয়েছিল এর প্রতিবাদ হওয়া উচিত। আমি ট্যুইট করেছিলাম সেইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকেও জানিয়েছিলাম। কলকাতা পুলিশ আমায় আশ্বাস দিয়েছিল তাঁরা বিষয়টি দেখবেন। শুনে আনন্দ পেলাম যে এমন বিকৃত মস্তিস্কের মানুষকে কলকাতা পুলিশ সুদূর গোয়া থেকে ঘরে এনেছে। আশা করি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী কেন, যে কোনও মানুষ সম্পর্কে এরকম কুরুচিকর মন্তব্য করার আগে মানুষ ভাববেন।'

আরও পড়ুন: Durga Puja Theme: দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হবে নজরুল মঞ্চের আদলে, থাকবে কে কে-র মডেল, বাজবে গান

রোদ্দুর রায়ের গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছিলেন অনুপম হাজরা। সেই ট্যুইটের বক্তব্যে ছিল, এর আগে রবীন্দ্রনাথ এবং অন্যান্য মনীষীদের নিয়েও কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। তখন তিনি গ্রেফতার হননি। কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেককে নিয়ে মন্তব্য করাতেই তাঁকে গ্রেফতার করা হল!'

এই ট্যুইটের পাল্টা শান্তনু সেন বলেন, 'যে দল রবীন্দ্রনাথের জন্মস্থানই জানে না, তাদের রবীন্দ্রনাথ নিয়ে মন্তব্য করা সাজে না।'

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget