এক্সপ্লোর

Durga Puja Theme: দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হবে নজরুল মঞ্চের আদলে, থাকবে কে কে-র মডেল, বাজবে গান

Kolkata Durga Puja Theme: এসেছিলেন এই শহরকে আনন্দ দিতে। আর সেই শহরেই চিরতরে স্তব্ধ হয়ে গেছে কে কে’ র কণ্ঠ। সিটি অফ জয়ের বুক জুড়ে সঙ্গীতশিল্পীকে হারানোর যন্ত্রণা!

কলকাতা: কলকাতায় কে কে’-র জীবনের শেষ কনসার্ট। সেই মুহূর্তকে বাঙালির সবথেকে বড় উত্‍সবের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায়, কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগান। এবারের দুর্গাপুজোর তাদের থিম, সঙ্গীতশিল্পী কে কে!

এসেছিলেন এই শহরকে আনন্দ দিতে। আর সেই শহরেই চিরতরে স্তব্ধ হয়ে গেছে কে কে’ র কণ্ঠ। সিটি অফ জয়ের বুক জুড়ে সঙ্গীতশিল্পীকে হারানোর যন্ত্রণা! বাঙালির সবথেকে বড় উত্‍সবে, তাই কে কে’র স্মৃতিকে আঁকড়ে ধরতে চায় এই শহর! কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম, সঙ্গীতশিল্পী কে কে!

৩০ এবং ৩১ মে, এই দুই দিন কলকাতায় অনুষ্ঠান ছিল কে কে-র। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। গুরুদাস কলেজের ফেস্টে আমন্ত্রিত ছিলেন কে কে। সেই অনুষ্ঠানে কার্যত জনসমুদ্র দেখেছিল কলকাতা। ভিড়ের চাপে কাজ করছিল না এয়ার কন্ডিশান। অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন কে কে। হোটেলে ফিরে সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। হাতপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তাঁকে বাঁচানোর চেষ্টা করার সময় পেরিয়ে গিয়েছে। সব শেষ ততক্ষণে। এরপর ক্ষোভ, শোক আর তর্ক-বিতর্ক.. কে কে-র মৃত্যু ভুলতে পারছেন না কেউই।

আরও পড়ুন: 'Samrat Prithviraj' Collection: পঞ্চম দিনেও মুখ থুবড়ে পড়ল 'সম্রাট পৃথ্বীরাজ'-এর ব্যবসা, কত আয় হল?

পুজোর উদ্যোক্তা ১৪ নম্বর ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। কবিরাজ বাগান, মুরারী পুকুরের পুজোর এবারের থিম কে কে। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী বলছেন, 'আমাকেও কলেজের থেকে কার্ড পাঠায়। ৩১ তারিখ। কিন্তু যেতে পারিনি। আফশোস থেকে গেছে। তাই থিম কেকে। নজরুল মঞ্চ বানানো হবে। সেখানে কে কে’র মডেল থাকবে। কে কে’র গান চলবে।'

এই ১৪ নম্বর ওয়ার্ডেই স্যার গুরুদাস মহাবিদ্যালয়..যে কলেজের অনুষ্ঠানেই নজরুল মঞ্চে কেকে’র জীবনের শেষ পারফরম্যান্স ‘ইয়ে পল’। এক বুক যন্ত্রণা নিয়ে, এই মুহূর্তটাকেই চিরদিন জড়িয়ে রাখবে কলকাতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget