এক্সপ্লোর

Roddur Roy: মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের মামলায় জামিন পেলেন রোদ্দুর রায়

Roddur Roy Remanded: পাটুলি থানায় ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে।

কলকাতা: একটি মামলায় জামিন পেলেও, অন্য মামলায় হেফাজতে ইউটিউবার (Youtuber) রোদ্দুর রায় (Roddur Roy)। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে অশালীন মন্তব্যের মামলায় (Case) জামিন পেয়েছিলেন। বটতলা থানার সেই মামলায় জামিন পেলেও আরেক মামলায় হেফাজত হল রোদ্দুর রায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেনা (Indian Army) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে ইউটিউবারের বিরুদ্ধে। 


হেয়ার স্ট্রিট থানার (Hare Street Police Station) মামলায় রোদ্দুর রায়ের ৭ দিনের জেল হেফাজত হয়েছে। পাটুলি (Patuli) থানায় ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে। পাটুলি থানায় দায়ের হওয়া মামলায় কাল আলিপুর আদালতে শুনানি।                

গত মাসে দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে নিজেদের হেফাজতে রোদ্দুর রায়কে চেয়ে আলিপুর আদালতের দারস্থ হবে পাটুলি থানার, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে ৷ সব মিলিয়ে এখনই জেল মুক্ত হওয়ার সম্ভাবনা নেই ইউটিউবার রোদ্দুর রায়ের ।

আরও পড়ুন, পূর্বাঞ্চলে ট্রেন চালাতে আগ্রহী নয় কোনও বেসরকারি সংস্থা! চিন্তায় রেল

২০২০ সালে ১১ মে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। মন্তব্যের প্রেক্ষিতে একজন গৃহশিক্ষক ২০২০ সালের জুন মাসে অভিযোগ দায়ের করেন। বটতলা থানায় অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষক। দু বছর পর সেই মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন প্রতিক্রিয়ায় রোদ্দুর রায় বলেন, "আর্ট কেউ বুঝতে পারছে না। আমি আর্টিস্ট, আমি টেররিস্ট নই। শুধু এইটুকুই বলার আছে।''

হেয়ার স্ট্রিট, চিৎপুর-সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়। যার প্রেক্ষিতে গত সাতই জুন, গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায়, মঙ্গলবার রোদ্দুর রায়ের পুলিশ হেফাজতের শেষ দিন ছিল। আর এদিনই বড়তলা থানার রুজু করা মামলার প্রেক্ষিতে আরও এক সপ্তাহ পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট।                                 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget