এক্সপ্লোর

Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই

Kolkata News: শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে আদালতে জামিন পেলেন রূপা।

কলকাতা: বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জামিন পেলেন। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে আদালতে জামিন পেলেন রূপা। এদিন সকালেই গ্রেফতার হয়েছিলেন রূপা। আলিপুর আদালতে তোলা হলে সেখানে জামিন মঞ্জুর হয় রূপার। (Roopa Ganguly)

বাঁশদ্রোণীতে পথ দুর্ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে।  সেই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে বুধবার রাত থেকে বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেন রূপা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এর পর ডাক্তারি পরীক্ষার পর আলিপুর আদালতে তোলা হয়। (Roopa Ganguly)

আলিপুর আদালতের এসিজেএম বিচারকের এজলাসে আজ রূপাকে পেশ করা হয়। সেখানে সরকারি আইনজীবী বিচারকের কাছে সওয়াল করেন যে, গতকাল রাত থেকে বাঁশদ্রোণী থানায় বসেছিলেন রূপা। পুলিশের কাজে বাধা দিয়েছেন তিনি। এর পাল্টা বিজেপি নেত্রীর আইনজীবী আদালতে জানান, রূপা একজন রাজনীতিক। গতকাল কিশোরের মৃত্যুতে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। বিজেপি কর্মীদের সঙ্গে সেখানে রূপাও প্রতিবাদ শামিল হন। যে পেলোডারের ধাক্কায় কিশোরের মৃত্যু হয়, তার চালককে গ্রেফতারের দাবি করেন রূপা। তাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

কেন অভিযুক্তকে গ্রেফতার না করে প্রতিবাদীদের গ্রেফতার করা হল, প্রশ্ন তোলেন রূপার আইনজীবী। দুই পক্ষের সওয়াল শোনার পর বিচারক রূপার জামিন মঞ্জুর করেন। ১ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন রূপা। পাশাপাশি, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

রূপার জামিন মঞ্জুর হওয়ার পর রূপার আইনজীবী এবিপি আনন্দে বলেন, "গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটে, তাতে অনেকেই প্রতিবাদ জানান। বেছে বেছে বিজেপি কর্মীদেরই গ্রেফতার করা হয়। বিজেপি নেত্রী হিসেবে থানায় গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ঘাতক চালককে গ্রেফতার না করে, কেন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হল, প্রশ্ন তুলেছিলেন। এর পরই রূপাদিকে গ্রেফতার করা হয়। আদালতে গোটা ঘটনা বলি আমরা। বিচারক সব শুনে জামিন দিলেন।"

রূপা ছাড়াও আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। খুনের চেষ্টা, শ্লীলতাহানির মতো ধারায় মামলা দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। রূপার জামিন মঞ্জুর হওয়ার পর তাঁদের আবেদনও বিচারক খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। রূপার আইনজীবী জানিয়েছেন, কিশোর মারা যাওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি ক্রীমদের গ্রেফতারির পর রূপা থানায় যান। রাতভর থানায় বসে থাকেন। সকালে গ্রেফতার করা হয় তাঁকে। বাঁশদ্রোণীর ঘটনায় এখনও পর্যন্ত পেলোডারের চালককে গ্রেফতার করা যায়নি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তৃণমূল কাউন্সিলরের দেখা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget