এক্সপ্লোর

Rose valley Case: টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা, ১৯.৪০ কোটি দিল ED, শুরু হল প্রক্রিয়া

Enforcement Directorate: প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি। 

কলকাতা: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল। অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল ED. প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি। (Rose valley Case) আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

ED সূত্রে খবর, আজ সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারী, স্পেশাল ডিরেক্টর সুভাষ অগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। (Enforcement Directorate)

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে, রোজভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, তার মধ্যে থেকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে হয়েছে। ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ED-র তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ED. 

আরও পড়ুন: Civic Volunteers: পুজোর মুখে সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য, একলাফে অনেকটা বাড়ল ভাতা

রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ PMLA আদালত। রোজভ্যালির ১১.৯৯ কোটি টাকা মূল্যের ১৪টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয়। আদালতের নজরদারিতে গোটা বিষয়টি সম্পন্ন হবে বলে জানানো হয়।

এর পর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়। আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে রোজভ্যালের সম্পত্তি নিলাম করতে হবে।  কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে। সেই মতো 'পঞ্চনামা' তৈরি করে ED. আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয়, যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আমানতকারীরা। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

২০১৩ সালে প্রথম সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাঁস হয়। এর পর রোজভ্য়ালির দুর্নীতির কথাও সামনে আসে। তদন্তে নামে ED, CBI. রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এখনও জেলেই রয়েছেন। সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget