এক্সপ্লোর

Pashchim Medinipur: অর্পিতার ফ্ল্যাটের টাকার স্তূপে মিলল সবংয়ের বস্ত্রালয়ের পলিথিন, দুর্নীতিতে নয়া যোগ?

Pashchim Medinipur News: গতকাল 'সিপিআইএম পশ্চিম মেদিনীপুর' নামে ফেসবুকে থাকা দলীয় অফিসিয়াল পেজ থেকে এই ঘটনা তুলে ধরা হয়। সবং থেকে মোহাড় যাওয়ার রাস্তার পাশে রয়েছে এই দোকান।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাট (Belgharia Flat) থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ও তাল তাল সোনা। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকার মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল এবং ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধার হয়েছে। আর সেই উদ্ধার হওয়া টাকার স্তূপে মিলেছে সবংয়ের (Sabang) এক বস্ত্রালয়ের পলিথিন (polythene)। সেই ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

অর্পিতার ফ্ল্যাটে মিলল সবংয়ের 'সাউ বস্ত্রালয়'-এর পলিথিন

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে উদ্ধার হওয়া টাকার স্তূপের ওপর মিলল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের সাউ বস্ত্রালয়ের পলিথিন। এই বিষয়ে দোকানে যোগাযোগ করা হলে তাঁদের তরফে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় কখনও তাঁদের দোকানে আসেননি। তবে এই বিষয়ে বিরোধীদের খোঁচা, যে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে সবংও।

গতকাল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার স্তুপের উপরে দেখতে পাওয়া গিয়েছে 'সাউ বস্ত্রালয়' লেখা একটি পলিথিন। এই নামে দোকান রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। এমনই দাবি সিপিএমের।

গতকাল 'সিপিআইএম পশ্চিম মেদিনীপুর' নামে ফেসবুকে থাকা দলীয় অফিসিয়াল পেজ থেকে এই ঘটনা তুলে ধরা হয়। সবং থেকে মোহাড় যাওয়ার রাস্তার পাশে রয়েছে এই দোকান। তবে সেই দোকানের তরফে জানানো হয়েছে, পার্থ বা অর্পিতা কখনও তাঁদের দোকানে কেন, সবংয়ে এসেছেন বলেও তাঁদের জানা নেই। তবে পলিথিনটি তাঁদেরই।

আরও পড়ুন: SSC Scam: শিক্ষক নিয়োগে নতুন দুর্নীতির অভিযোগ, নতুন মামলার অনুমতি হাইকোর্টের

উল্লেখ্য, প্রায় ৪ দশকের পুরনো এই দোকানে ৩ ধরনের পলি ব্যাগ রয়েছে। তার মধ্যে এটি সবচেয়ে ছোট। এগুলিকে 'ব্লাউজ পলি' বলেন তাঁরা। এখন প্রশ্ন, সবংয়ের এই দোকানের পলিথিন বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে গেল কী করে? তবে কি সবংয়ের সঙ্গে যোগ রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির? সিপিএম ও বিজেপির অভিযোগ এমনটাই। তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget