এক্সপ্লোর

Salt Lake News : সেক্টর ফাইভে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ ! গ্রেফতার ৩৫

Fake Call Centre : ধৃতদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ

রঞ্জিত সাউ, সল্টলেক : ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) হদিশ। ফের সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভ। আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস। সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৩৫ জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। গ্রেফতার মূল চক্রি কৃষ্ণ শর্মা। 

পুলিশ সূত্রে খবর, গতকাল খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভের আর্গো টাওয়ারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখানে ১০০৫ নম্বর ঘরে কৃষ্ণ ইনফোটেক নামের একটি ভুয়ো সংস্থা চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেখান থেকেই ৩৫ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বহু সংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, রাউটার সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে আরও খবর, এই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আমেরিকা-সহ একাধিক দেশের নাগরিকদের ফোন করা হতো। নিজেদের ইন্স্যুরেন্স সংস্থার কর্মী বলে পরিচয় দিত এই প্রতারকরা। এভাবে তাদের বিমা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদেশি মুদ্রা হাতিয়ে নেওয়া হতো বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের মূল পান্ডা কৃষ্ণ শর্মা-সহ ৩৫ জনকে সেই অফিস থেকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

এর আগে গত অক্টোবর মাসে ভুয়ো কল সেন্টারে (Fake Call Centre) হানা দিয়ে ১১জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে একেএস কনসালটেন্সি নামের একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল এই প্রতারকরা। সেই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ফোন করতো প্রতারকরা। এরপরই বিভিন্ন নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। সেখান থেকে টেক সাপোর্টের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। এই প্রক্রিয়ায় প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছিল। এই তথ্যের ভিত্তিতে সেই অফিসে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে ১১জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন ; বিদেশিদের টেক সাপোর্টারের নামে প্রতারণা, ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১১

সেরা শিরোনাম

West Bengal News Live : আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
আদানির পর এবার আম্বানি, রাজ্যে আসছে বড় বিনিয়োগ ?
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget