এক্সপ্লোর

Saltlake : সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, গ্রেফতার ১১

Fake Call Centre : উদ্ধার একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস। 

রঞ্জিত সাউ : আমেরিকানদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারে (Fake Call Centre) হানা দিয়ে ১১ জনকে গ্রেফতার করল বিধাননগর (Bidhannagar) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস। 

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের ইনফিনিটি বিল্ডিংয়ে একটি ভুয়ো কল সেন্টার চালু করেছিল অভিযুক্তরা। সেই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে ফোন করা হতো। বিভিন্ন নামী সফটওয়্যার কোম্পানির কর্মী পরিচয় দিয়ে বিদেশিদের টেক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। সেখান থেকে টেক সাপোর্টের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রক্রিয়ায় প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করেছে এই প্রতারণা চক্রটি।

এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সেই অফিসে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এই চক্রের মূল পান্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ।

এদিকে নিউটাউনেও ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছে। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কত দূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।

গত মাসেও একই রকম ঘটনা ঘটে। আই ফোন বুকিংয়ের ক্যান্সেলেশনের নামে, কলকাতায় বসে হাতিয়ে নেওয়া হচ্ছিল বিদেশি নাগরিকদের টাকা। খবর পেয়ে, ঢাকুরিয়ার সেলিমপুরে ভুয়ো কলসেন্টারে (Fake Call Centre) হানা দেয় পুলিশ (Police)। প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। কীভাবে বিছানো হত প্রতারণার জাল?

পুলিশ সূত্রে খবর, ই-কমার্স সাইট হ্যাক করে আমেরিকা ও কানাডার গ্রাহকদের তথ্য জোগাড় করত অভিযুক্তরা। বেছে বেছে টার্গেট করা হত সেই বিদেশিদের, যারা আই ফোন বুক করেছে। এরপর ভয়েস ওভার প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ করে ক্যান্সেলেশনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হত। টোপে পা দিলে হাতিয়ে নেওয়া হত বিদেশি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। তদন্তকারীদের দাবি, এভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হত লক্ষ লক্ষ টাকা।

আরও পড়ুন ; নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ৩৩ জন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget