এক্সপ্লোর

CM Mamata Banerjee:'যারা দেশকে ধ্বংস করায় মেতেছে, তাঁদের বিরুদ্ধে..', সম্প্রীতি দিবসে ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata On Sampriti Divas: কলকাতায় 'সংহতি দিবস' পালন তৃণমূলের, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা: একদিকে আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের দিন। অপরদিকে আজ কলকাতায় 'সংহতি দিবস' পালন তৃণমূলের ।  সম্প্রীতি দিবসে ইতিমধ্যেই ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।'

আরও পড়ুন, 'রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, পবিত্রতা নষ্ট হবে..', শিলান্য়াসের আগেই ঝাঁঝালো মন্তব্য হুমায়ুনের

মুখ্যমন্ত্রী এদিন পোস্টে লেখেন, 'একতাই শক্তি, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি,আগামীদিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, সম্প্রীতি দিবসে পোস্ট মুখ্যমন্ত্রীর।তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে, দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। 

অপরদিকে, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে যারা হিন্দু-মুসলিমের বিভাজন তৈরি করে, ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদির দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু মসুলমান, এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে।'

প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তিনি বলেন, '২০১১ সালে ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিলেন, ২০১৬-তে কমিয়ে করলেন ৫৭। ২০২১-এ সেটাও নামিয়ে আনলেন ৪৪ জনে।'

পাশাপাশি হুমায়ুন আরও বলেন, শুধুমাত্র তিন কাঠা জায়গার উপরে, এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করছি। ২৫ বিঘা জায়গার মধ্যে, হাসপাতাল হবে, বিশ্ব বিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয়, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন।..রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না। তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনওমতেই গ্রহণ করব না।'

অপরদিকে, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে যারা হিন্দু-মুসলিমের বিভাজন তৈরি করে, ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদির দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু মসুলমান, এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
Susmita Dev on Mamata: 'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস

ভিডিও

Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget