এক্সপ্লোর

Sandeshkhali Black Money: বাজারে ছড়িয়ে যাচ্ছিল এই নকল ৫০০-এর নোট! টাকায় লেখা ছিল এই শব্দ

Sandeshkhali News: উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ছিল নকল। টাকা উদ্ধারের পাশাপাশি ধৃত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সন্দেশখালি থানার পুলিশ

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালি থেকে টাকা উদ্ধারের ঘটনায় বীরভূমের রামপুরহাট এলাকা থেকে গ্রেপ্তার এক মহিলা। গত কয়েকদিন আগে সন্দেশখালীর ধামাখালির একটি বিলাসবহুল হোটেল রয়েল আইল্যান্ড সুন্দরবন" সেখান থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি প্রায় ১০ কোটি টাকা উদ্ধার করেছিল সন্দেশখালি থানার পুলিশ। 

উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ছিল নকল। টাকা উদ্ধারের পাশাপাশি ধৃত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সন্দেশখালি থানার পুলিশ। ধৃত এই দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ জানতেপারে তিস্তা সেন (৪০) নামে এক মহিলার নাম। এই তিস্তা সেনের বাড়ি রাজারহাট এলাকায়।বড় বড় ব্যবসায়ীদের মোটা অংকের টাকার লোন পাইয়ে দিত এই মহিলা। 

আর সেই লোনের আসল টাকার মধ্যে এই মহিলা নকল টাকা ঢুকিয়ে ব্যবসায়ীদের প্রতারণা করত। আচমকা টাকার প্রয়োজনে এঁরা নগদে ধার নিতেন। আর সেই ধারের টাকার মধ্যেই গুজে দেওয়া হত হুবহু ৫০০ টাকার আদলে তৈরি এই কাগজের টুকরো। একেবারে আসল নোটের মতো দেখতে এই নোটে সবকিছু থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটাও এত সুন্দর করে ছাপানো যে আচমকা দেখলে বোঝার উপায় নেই। 

এর আগেও এই মহিলা গ্রেফতার হয়েছিল। তারপর সন্দেশখালি থানার পুলিশ তদন্ত নেমে বীরভূমের রামপুরহাট এলাকা থেকে তিস্তা সেন নামে ওই মহিলাকে গ্রেফতার করে। 

অভিযুক্ত মহিলা রামপুর হাটে একটি গেস্ট হাউসে ছিল সেখান থেকে ঝাড়খন্ডে পালানোর ছক করছিল। ঝাড়খন্ডে পালানোর আগেই পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল রাতে হাসনাবাদ থানায় নিয়ে আসে সেখান থেকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। 

বসিরহাট জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মহিলা-সহ যে দলটি ধরা পড়েছে তারা সকলেই কলকাতা ও রাজ্য পুলিশের হাতে এর আগেও গ্রেপ্তার হয়েছিল। অভিযোগ, জালনোট ছাড়াও এরা জমি কেনাবেচার কেলেঙ্কারিতেও যুক্ত। 

আপাতত গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তের মধ্যে তিস্তা সেন নামে ওই মহিলা দলে এদের মধ্যে উপরে ছিল। অপরাধের পরিকল্পনা থেকে কীভাবে সেটা করা হবে তা ঠিক করতে অনেকটাই বড় ভূমিকা সে নিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।‌ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার জন্য তিস্তা সেন ছক কষছিল। রবিবার তাকে একটি গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়।‌ তাকে ১০ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে।

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget