এক্সপ্লোর

Sandeshkhali Chaos: একশো দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ, বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের

North 24 Parganas: বিক্ষোভকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে।

সমীরণ পাল, সন্দেশখালি: ফের বিক্ষোভ সন্দেশখালিতে (Sandeshkhali Chaos)। এবার একশো কাজের (100 Days Work) টাকা নিয়ে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজ করিয়ে টাকা দেননি সুপারভাইজার। তাঁদের দাবি, সুপারভাইজারের আত্মীয়রা কাজ না করেও টাকা পেয়েছেন। 

বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের: জমিদখল করে মাছের ভেড়ি থেকে নারী নির্যাতন। একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসার সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। আর এবার সেই সন্দেশখালিতে জব কার্ড হোল্ডারদের। সন্দেশখালির ন্যাজেট থানার অন্তগত নিত্যবেরিয়া। বিক্ষোভকারীদের অভিযোগ, ১০০ দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে। এদিন জব কার্ড হোল্ডাররা বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ,বরুণ দাস গ্রামবাসীদের দিয়ে MGNREGA প্রকল্পের কাজ করিয়ে কোনও টাকা দেয়নি।উল্টে বরুণ দাস তাঁর ভাই, দাদা সহ আত্মীয়-স্বজনদের কাজ না করিয়ে ১০০ দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে। আর এই কারণে বরুণ দাসের বাড়ির সামনে এলাকার মানুষ জব কার্ড নিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে খবর, কিন্তু বরুণ দাস এলাকা ছাড়া। বাড়িতে তালা বন্ধ করে পলাতক। গ্রামবাসীদের বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বরুণ দাসকে পাওয়া গেল না এমনকী তাঁকে ফোনেও যোগাযোগ করা যায়নি। 

এদিকে এখনও আতঙ্ক কাটেনি সন্দেশখালিতে। একের পর এক ক্ষোভের ঢেউ আছড়ে পড়ার পর ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। জেলে রয়েছেন শেখ শাহজাহানের অন্যতম দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরা। সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় মাসখানেক আগে CBI গ্রেফতার করে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও। কিন্তু এতকিছুর পরেও দু'চোখের পাতা এক করতে পারছেন না সন্দেশখালির বাসিন্দারা।তাঁদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত আলোর ব্য়বস্থা নেই। রাস্তায় বেরিয়ে কখন কী অঘটন ঘটে যায়, তাই এখনও ভয়ে কাঁটা তাঁরা। গ্রামবাসীদের একাংশের দাবি, এখনও গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে শেখ শাহজাহান বাহিনী। নিজের জমি ফেরত পেতে চাইলেও টাকা চাইছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ শঙ্কর সর্দার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'ঝড়ে এত বাড়ি ভেঙে গেল, কী করেছে বিজেপি?' আক্রমণ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
SSC Scam : গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় ২৪ জনকে জামিন, পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় সহ তালিকায় আর কারা ?
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget