এক্সপ্লোর

Sandeshkhali Chaos: অধরা শেখ শাহজাহান, বেপাত্তা সিরাজও, জমছে অভিযোগের পাহাড়

Sandeshkhali Situation Update: পুলিশ সূত্রে খবর, শেখ শাহজাহান, তাঁর ভাই শেখ সিরাজউদ্দিন এবং সিরাজ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে গতকাল ৭৩টি অভিযোগ জমা পড়েছে

সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali Chaos) বেড়মজুরের ঝুপখালিতে আজও পুলিশের ক্যাম্পে জমা পড়ছে একের পর এক অভিযোগ। কেউ আসছেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি জবরদখল, হুমকির অভিযোগ নিয়ে। কেউ আবার অত্যাচারের অভিযোগ জানাতে এসেছেন। শুধু সন্দেশখালি নয়, এবার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। 

পুলিশের ক্যাম্পে অভিযোগের পাহাড়: এদিন বেড়মজুরের ঝুপখালিতে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি হুইল চেয়ারে চড়ে আসেন অভিযোগ জানাতে। অভিযোগ, তাঁর পৈতৃক মিষ্টির দোকান দখল করে নেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন। সেই অভিযোগই জানাতে এসেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, শেখ শাহজাহান, তাঁর ভাই শেখ সিরাজউদ্দিন এবং সিরাজ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধে গতকাল ৭৩টি অভিযোগ জমা পড়েছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অশান্তি এড়াতে বেড়মজুর এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।  

জমি জবরদখলের অভিযোগ: অন্যদিকে, বাসন্তীর (Basanti) সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী। ৫২ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দাররা গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পেয়েছেন বাসন্তীর এই বাসিন্দা।

শেখ শাহজাহানকে নিয়ে যখন ক্রমেই বড় হচ্ছে অভিযোগের তালিকা, তখন ফের সন্দেশখালিকাণ্ডে আরও এক বিরোধী নেত্রী গ্রেফতার হলেন। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হল ISF নেত্রী আয়েশা বিবি। এদিন সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget