এক্সপ্লোর

Sandeshkhali Chaos:অজিত মাইতির গ্রেফতারির দাবি, TMC নেতাকে ধাওয়া স্থানীয়দের, চাপের মুখে সুর বদল

Sandeshkhali Situation Update: শুক্রবারের পর আজ ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের অজিত মাইতি।

পার্থ প্রতিম ঘোষ, সন্দেশখালি: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Chaos)। শুক্রবারের পর রবিবারও তৃণমূল নেতা অজিত মাইতির উপর চড়াও স্থানীয়রা। সিরাজউদ্দিন ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে রীতিমতো ধাওয়া করেন তাঁরা। যদিও অজিত মাইতির দাবি, তিনি কোনও অন্যায় করেননি। যদিও চাপের মুখে সুর বদল শাসক দলের নেতার।        

অজিত মাইতির গ্রেফতারির দাবিতে সরব: রবিবারের সকালে ফের প্রমিলা বাহিনীর বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। শুক্রবারের পর এদিন ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। রীতিমতো লাঠি-ঝাঁটা নিয়ে তাড়া করেন মহিলারা। পালিয়ে অন্যের বাড়িতে ঢুকলেন তৃণমূল নেতা। শাসক নেতার গ্রেফতারির দাবিতে বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি।                 

কী বললেন তৃণমূল নেতা? 

এদিন স্থানীয়দের ধাওয়া খেয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান অজিত মাইতি। সেই বাড়ির বাইরেই বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। যদিও তৃণমূল নেতার দাবি, "আমি নির্দোষ। আতঙ্কে ভয় পাচ্ছি। জমি দখলের বিষয় জানতাম না। জ্ঞানত কোনও কেলেঙ্কারিতে যুক্ত নই। কে বা কারা যুক্ত জানি না। ওঁরা আইনের দ্বারস্থ হোক। আইন অনুযায়ী যে সাজা দেওয়া হবে মেনে নেব। আমি কোনও জমি নিইনি। তদন্ত করে দেখুক। যদি নিয়ে থাকি ফেরত দিয়ে দেব। ৭০ জনের বিরুদ্ধে অভিযোগ করিনি। শুক্রবার যাঁরা আমার বাড়িতে গিয়েছিল সেই ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সিরাজ কোথায় জানি না।''

আর রোষের মুখে কার্যত সুর বদল অজিত মাইতির। মারধর করে তৃণমূল আনা হয়েছিল বলে অভিযোগ তাঁর। এদিন তিনি বলেন, "আমি বিজেপি করতাম। ২০২৯ সালে যখন অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়, তখন আমার উপর আক্রমণ করে। এই তৃণমূলের লোকেরাই করেছিল। মারধর করে শাসকদলে নিয়ে এসেছিল। শ্যাম সরকার, তাপস আঁড়ি, কামালউদ্দিন লস্কররা মারধর করেছিল। শেখ শাহজাহান, সিরাজউদ্দিন শেখের নেতৃত্বেই এই কাজ হয়েছিল। ''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: ফের সন্দেশখালির পথে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পথেই আটকাল পুলিশ

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget