এক্সপ্লোর

Sandeshkhali Chaos: ফের সন্দেশখালির পথে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পথেই আটকাল পুলিশ

Sandeshkhali Update: এদিন সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

কলকাতা: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে আজ ফের সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু পথেই আটকাল পুলিশ। দলে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন IPS অফিসার, আইনজীবী-সহ ৬ সদস্য। সকালে কলকাতা থেকে রওনা দিয়ে ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে তারা।

ফের সন্দেশখালির যাওয়ার পথে বাধা: এদিন সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে সন্দেশখালির ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটে আটকানো হল ৬ সদস্যের প্রতিনিধিদলকে। সেখানেই রাস্তার ধারে ধর্নায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বেআইনিভাবে আটকানো হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা। পুলিশি বাধায় বাসন্তী হাইওয়েতে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। আপাতত ছোট গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। এদিন কলকাতা থেকে যাত্রা শুরুর আগেই মধ্য কলকাতার হোটেলে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এই দলকে নোটিস ধরান AC সেন্ট্রাল ও নিউ মার্কেট থানার OC। এরপর ভোজেরহাটে গিয়ে ফের বাধার মুখে পড়তে হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ধামাখালি হয়ে সন্দেশখালির পাত্রপাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যাবে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে তারা।

গ্রেফতার আরও এক বিরোধী নেত্রী: এদিকে বাম-বিজেপির পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হলেন ISF নেত্রী। ধৃতের নাম আয়েশা বিবি। আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: আইন-শৃঙ্খলার ওপর কড়া নজর, নাকা তল্লাশির নির্দেশ কমিশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget