এক্সপ্লোর

Sandeshkhali ED Raid: 'রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি', সন্দেশখালির ঘটনায় তোপ সুকান্তর

Ration Scam:তীব্র নিন্দা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েছেন ইডি আধিকারিকরা, মার খেয়েছেন কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু সাংবাদিকরাও। কাঠগড়ায় জেলার তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। এই ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।   

এদিন সাংবাদিক বৈঠকে সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি (BJP)। তিনি বলেছেন, 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি, অমিত শাহকে চিঠি দিয়েছি। তৃণমূল নেতা শেখ শাহজাহানকে শায়েস্তা করে ছাড়ব।' এই ঘটনার কথা তুলে লোকসভা ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।  

সন্দেশখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন বিজেপির রাজ্য় সভাপতি। তাঁর অভিযোগ, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি যেগুলি কাজ করে তাদের সাহায্য় করা।' 

কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রথম নয় বলেও মনে করিয়েছেন সুকান্ত। তাঁর অভিযোগ, 'কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রথমবার নয়। ২০১৯ সালে তখনকার পুলিশ কমিশনার - তাঁর বিরুদ্ধে তদন্তের কাজে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল। শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয়নি, বেশ কয়েকজন সিবিআই অফিসারকে গ্রেফতার করিয়েছিলেন যা বেআইনি-সংবিধান বিরোধী। তৎকালীন সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তকে গ্রেফতারের চেষ্টা করা হয়।' তাঁর সংযোজন, 'কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা সুরক্ষিত নয়। যাঁরা ভারতপ্রেমী লোকজন, পশ্চিমবঙ্গের লোকজনের কী অবস্থা হতে চলেছে তাঁরা তা বুঝতেই পারছেন।'

তৃণমূলের দলীয় অবস্থানের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন সুকান্ত। তাঁর তোপ, 'তৃণমূলের তরফ থেকে যেরকম প্রতিক্রিয়া এসেছে তাতে স্পষ্ট যে তৃণমূলের তরফে এই হামলায় প্ররোচনা দেওয়া হচ্ছে। উস্কানি দেওয়া হচ্ছে সব জায়গায় যেন এভাবেই ইডি অফিসারদের উপর হামলা করা হয়।'

সুকান্ত মজুমদারের আশঙ্কা, 'যদি ভারতে সংবিধানের দ্বারা সুরক্ষিত কোনও সংস্থা নিরপেক্ষ ভাবে কাজ করতে না পারে, তাঁদের উপর হামলা হয়, তাহলে তো কাল বিচারকদের উপর হামলা হবে। পরশু অন্য কারও উপর হামলা হবে। রাজ্য প্রশাসন সব ভেঙে যাবে।'  

আরও পড়ুন: শুঁড়ে পেচিয়ে আছাড়, ঝাড়গ্রামে হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হুলা পার্টির সদস্যের

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget