এক্সপ্লোর

Sandeshkhali Incident: হাইকোর্ট থেকে অনুমতি আদায়, গাঁধী মূর্তির নীচে ধর্নায় BJP

BJP Protest in Kolkata: হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে ইতিমধ্যেই একবার সন্দেশখালি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফের তাঁকে সন্দেশখালি যাওয়ার ছাড়পত্র দিয়েছে আদালত।

শিবাশিস মৌলিক, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় কলকাতার রাস্তায় ধর্না শুরু বিজেপির। হাইকোর্টের (High Court on Sandeshkhali) অনুমতি মেলার পরে বুধবার থেকে গাঁধী মূর্তির নীচে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা-কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাহুল সিন্হা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষরা।

রাস্তায় বাধা পেয়ে ফেরার পরে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে ইতিমধ্যেই একবার সন্দেশখালি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফের তাঁকে সন্দেশখালি যাওয়ার ছাড়পত্র দিয়েছে আদালত। তার মধ্যেই কলকাতায় সন্দেশখালির ঘটনায় ধর্না শুরু করেছে পদ্মশিবির।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে গাঁধী মূর্তির নীচে এই ধর্না শুরু হয়। সেখানে বক্তব্য রাখার সময় আগাগোড়া রাজ্য প্রশাসন ও তৃণমূলকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গোটা সন্দেশখালি নামটা, তার অত্য়াচারটা, তার বিভীষিকাময় ইতিহাস এক দশকের বেশি সময়ের। মা-বোনেদের ওপর যে অত্য়াচার, এখানে এত মা-দিদি-বোন বসে আছেন। আজকে এই চোখটা খুলে দিল কীভাবে? যদি ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট না যেত, তাহলে কখনওই সন্দেশখালিতে কী হচ্ছে, আমরা কিছু জানতে পারতাম না।'

আগেই সোমবার, মঙ্গলবার এবং বুধবার- এই ৩ দিন ধর্নার কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু রবিবার পুলিশের তরফে জানানো হয় এই কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। তারপরেই সোমবার ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দেয় আদালত। তারপরেই বুধবার থেকে ধর্না শুরু হয়। 

ধর্না বা সভা -যে কোনও কিছুর জন্য বারবার বিরোধীদের আদালতে যেতে হচ্ছে বলে তোপ দাগেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ভিক্টোরিয়া হাউসে সভা হল মাননীয় অমিত শাহর, তার জন্য়ও কোর্টে যেতে হয়েছে। আজকে একটা ধর্না দেব শান্তিপূর্ণভাবে, এখানেও কোর্টে হয়েছে। মমতা ব্য়ানার্জি রেড রোডে পরীক্ষা চলাকালীন মাইক লাগিয়ে সভা করতে পারেন। তাঁর ভাইপো রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকলেও সেখানে অবস্থান করতে পারেন, সেখানে মিছিল করতে পারেন। তাঁর নেতারা সন্দেশখালি যেতে পারেন। কিন্তু, বিজেপির জন্য় কোনও অনুমতি নেই।' বৃহস্পতিবার এই ধর্না চলবে। বিজেপি সূত্রে দাবি, বৃহস্পতিবার সুকান্ত মজুমদার-সহ আরও কয়েকজন সাংসদ, বিধায়কের ধর্নায় থাকার কথা। সন্দেশখালি ইস্য়ুতে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।

আরও পড়ুন: আদালতে ধাক্কা রাজ্য়ের, স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget