এক্সপ্লোর

BJP Attacks Mamata: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, 'এই শাহজাহানকেই আড়াল করেছিলেন', মমতাকে নিশানা বিজেপির

Sandeshkhali BJP Aims Mamata: শনিবার রাজনৈতিক টানাপোড়েনের জল আরও গড়াল। NSG-কে নিয়ে সন্দেশখালিতে CBI-এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল

কলকাতা: সন্দেশখালিতে মেঝে খুঁড়ে গোপন কুঠুরিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ। যা উদ্ধার করতে নামাতে হয়েছিল NSG এবং বিশেষ রোবট। সন্দেশখালিতে শুক্রবারের দুপুর থেকে রাত অবধি যা দেখা গেছে, তা এক কথায় এরাজ্যে নজিরবিহীন। এদিকে, সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর।                                                                                   

এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, 'সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কীভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটি কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে, সেটা কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজি-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ? যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে। এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এইসব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁকে জবাব দিতেই হবে'। 

শনিবার রাজনৈতিক টানাপোড়েনের জল আরও গড়াল। NSG-কে নিয়ে সন্দেশখালিতে CBI-এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় অনৈতিক ভাবে তল্লাশি চালায় CBI।  ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই CBI-এর এই তল্লাশি। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি। চিঠিতে লেখা হয়েছে, সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি CBI বা NSG নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হল, CBI-কে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে ব্যবহার করছে।

সন্দেশখালিতে শুক্রবারের অভিযান নিয়ে, শনিবার প্রথমে কুলটি ও তারপর আসানসোলের সভা থেকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

সবমিলিয়ে, ভোটের আবহে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget