এক্সপ্লোর

Sandeshkhali Sheikh Shahjahan: দুর্ঘটনার একদিন পরেও ন্যাজাটকাণ্ডে রহস্য ঘনীভূত, দুর্ঘটনা না কি হত্য়া? কে কষেছিল ছক? কার ষড়যন্ত্র?

Sandeshkhali News: দুর্ঘটনা না কি হত্য়া? কে কষেছিল ছক? কার ষড়যন্ত্র? সাক্ষীকে খুনের ছক কষা হয়েছিল জেল থেকেই? প্রশ্ন উঠছে, দুর্ঘটনাস্থল নিয়েও।

সমীরণ পাল, ন্যাজাট : দুর্ঘটনার একদিন পরেও ন্যাজাটকাণ্ডে রহস্য ঘনীভূত। ফাঁকা রাস্তায় কীভাবে উল্টোদিকের লেনে ঢুকে সাক্ষীর গাড়িতে ধাক্কা? দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? উত্তর মিলছে না প্রশ্নের। দুর্ঘটনার পরেই কীভাবে এত দ্রুতগতিতে পালাল ট্রাক চালক? ঘাতক ট্রাকের মালিক কে? কেই বা চালাচ্ছিল ট্রাকটি? মালঞ্চ থেকে সরবেড়িয়া ১৮ কিমি রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষা হবে। পরিকল্পনা করে গাড়িতে ধাক্কা, বিস্ফোরক সাক্ষী ভোলানাথ। খুনের চক্রান্ত করে হামলা, অভিযোগ সাক্ষীর বড় ছেলের। সন্দেশখালি ১ পঞ্চায়েতের সভাপতি, সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ ভোলানাথ ঘোষের পরিবারের। মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি সভাপতি, সহ-সভাপতির। একদিন পরেও কোনও অভিযোগ দায়ের করেনি ভোলানাথ ঘোষের পরিবার। তাই এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

দুর্ঘটনা না কি হত্য়া? কে কষেছিল ছক? কার ষড়যন্ত্র? সাক্ষীকে খুনের ছক কষা হয়েছিল জেল থেকেই? প্রশ্ন উঠছে, দুর্ঘটনাস্থল নিয়েও। এই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই! তার ওপর বাসন্তী হাইওয়ে চওড়া রাস্তা, সেখানে একটি গাড়ি ও একটি ট্রাক অনায়াসে পাশাপাশি যেতে পারে। তাহলে কি ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারাই মূল উদ্দেশ্য ছিল ঘাতক ট্রাকটির? দুর্ঘটনা ঘটে সকাল নটা নাগাদ। অর্থাৎ কুয়াশার কোনও সম্ভাবনা নেই। রাস্তাঘাটও ছিল ফাঁকা। জনবসতিপূর্ণ এলাকাও নয়। তাই প্রশ্ন উঠছে, কীভাবে লেন বদল করে উল্টোদিক থেকে আসা গাড়িকে ধাক্কা মারল লরিটি? 

দুর্ঘটনা, না হত্য়ার জন্য় হামলা? সাক্ষীই ছিল টার্গেট? 'ঘাতক ট্রাকটি ধাক্কা মারার কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়ে আসে। ট্রাকটি খালি ছিল, এসে কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিল', দুর্ঘটনার পর দাবি স্থানীয়দের একাংশের। দাবি সত্য়ি হলে, একটি খালি ট্রাক কেন ফাঁকা এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করবে? 
কেন অপেক্ষা করবে? কখন ভোলানাথ ঘোষের গাড়ি যাবে, তার জন্য় কি অপেক্ষা করছিল ট্রাকটি? লিখিত অভিযোগ পেলে, কেস শুরু হবে, জানিয়েছেন মিনাখাঁর SDPO । ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা। চাঞ্চল্যকর দাবি শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের। কে এই আলিম? কোথায় তিনি? কার ঘনিষ্ঠ? উঠছে প্রশ্ন। ঘাতক ট্রাকের মালিকই বা কে? তা নিয়েও উঠে আসছে পরস্পর বিরোধী দাবি। 

শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-এর করা মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনা নিয়ে ক্রমে বাড়ছে রহস্য। এই আবহেই বিস্ফোরক দাবি করলেন সরবেড়িয়ার বাসিন্দা ও বিজেপি সমর্থক নির্মলকুমার মণ্ডল। তাঁর দাবি, দুর্ঘটনার আগের রাতে মিটিং করেছিলেন শাহজাহানের ঘনিষ্ঠরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
TMC News: রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget