এক্সপ্লোর

Coochbehar News: ১০০ দিনের কাজের টাকা বিলির ক্যাম্প বন্ধের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

100 Days Work: তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে ফের চালু হল ক্যাম্প।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar News) তুফানগঞ্জে বিজেপির চাপে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ১০০ দিনের কাজের (100 Dyas Work) টাকা বিলির ক্যাম্প। পরে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে ফের ক্যাম্প চালু করা হয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ক্যাম্প বন্ধ ঘিরে শুরু তরজা: তৃণমূলের ১০০ দিনের ক্যাম্প বন্ধ করে দিল বিজেপি। তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে ফের চালু হল ক্যাম্প। কোচবিহারের তুফানগঞ্জের অন্দরনফুলবাড়ী গ্রামে স্কুলের মাঠে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার সহায়তা কেন্দ্র চালু করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ক্যাম্প চলাকালীন সেখানে উপস্থিত হন বিজেপি স্থানীয় নেতাকর্মীরা। সহায়তা কেন্দ্র বেআইনি বলে বন্ধ করে দেওয়ার কথা বলেন স্থানীয় বিজেপি নেতারা।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ১০০ দিনের কাজের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। এরপরেই জেলায় জেলায় শুরু হয়েছে সহায়তা কেন্দ্র।  তৃণমূল সূত্রে খবর, এই সব কেন্দ্রে চলছে উপভোক্তাদের তথ্য সংগ্রহের কাজ। আর তুফানগঞ্জে এই ক্যাম্প বন্ধ করা নিয়ে তৃণমূল-বিজেপি ব্যাপক বচসা শুরু হয়। স্থানীয় তৃণমূল নেতা রাজকান্ত বর্মন বলেন, “জোর করে ক্যাম্প বন্ধ করে দিচ্ছে বিজেপি। ওদের শক্তি বেশি তাই করছে।’’ উত্তেজনা বাড়লে এলাকায় উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশবিজেপির অভিযোগ, একশ দিনের কাজের টাকা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। বিজেপি নেতা মহেন্দ্রনাথ অধিকারী বলেন, “একশো দিনের কাজের টাকা নিয়ে রাজনীতি করছে তৃণমূল, ক্যাম্প করে মানুষকে হয়রানি করা হচ্ছে।’’ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে উপস্থিত হন অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূলের ব্লক সভাপতি প্রদীপ বসাক ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রির উদ্যোগে পুনরায় ক্যাম্প চালু হয়।

এদিকে মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যেই অনুব্রতহীন জেলায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলে বিতর্কিত মন্তব্য করলেন তাঁর অনুগামী তৃণমূল নেতা। নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আলম শেখের মন্তব্য, 'যাঁদের নিয়ে মুখ্যমন্ত্রী বীরভূমে তৃণমূলের কোর কমিটি তৈরি করেছেন, তাঁরা মূর্খ।' মুখ্যমন্ত্রীর সফরের মধ্য়েই তৃণমূল নেতার এই বক্তব্য ভাইরাল হওয়ায় অস্বস্তি বেড়েছে শাসকদলের। অনুগামীর মন্তব্য়ের দায় তাঁর নয় বলে জানিয়েছেন কাজল শেখ। জেলা তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যের কড়া নিন্দা করেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget