এক্সপ্লোর

Visva Bharati VC: প্রথম জনজাতি উপাচার্য পেল বিশ্বভারতী, ১০ মাসে তিনবার বদল, স্থায়ী নিযুক্তি কবে, উঠছে প্রশ্ন

Santiniketan News: নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয়কুমার সরেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: কবিগুরুর হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয়কুমার সরেন। এই প্রথম জনজাতি সম্প্রদায়ের কেউ বিশ্বভারতীর উপাচার্য পদে আসীন হলেন। ২০২৩ সালের নভেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয় বার উপাচার্য বদল হল বিশ্বভারতীর। এমনিতে বিশ্বভারতীর পরিদর্শক খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও জনজাতি সম্প্রদায় থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হন। বিশ্বভারতীও এবার জনজাতি উপাচার্য পেল। (Visva Bharati VC)

২০১৮ সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী।  যে পাঁচ বছর পদে আসীন ছিলেন তিনি, সেই সময় রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক ভিটে নিয়ে সেই সময় আইনি টানাপোড়েনও শুরু হয়। অমর্ত্য বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ তোলেন বিদ্যুৎ। পাল্টা অমর্ত্য পৈতৃক সম্পত্তির নথই তুবে ধরেন। সেই সময় অমর্ত্যর পাশে দাঁড়ায় রাজ্য সরকার।

এর পর, ২০২৩ সালের ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসেবে মেয়াদ ফুরোয় বিদ্যুতের। এর পর, বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তদানীন্তন কর্মসমিচির সদস্য তথা কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। (Santiniketan News)গত ২৯ মে মেয়াদ শেষ হয় সঞ্জয়ের। এর পর, ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী, কর্মসমিতির বর্ষীয়ান সদস্য, পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁরও মেয়াদ শেষ হয়েছে। সেই মতো এবার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিনয়কুমার। এই মুহূর্তে বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য তিনিই। বিশ্বভারতীর সংবিধান অনুযায়ীই তিনি দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে। 

আরও পড়ুন: RG Kar Rabindra Bharti Protest : রবীন্দ্রভারতীর প্রতিবাদ মিছিলে 'মত্ত সিভিক' ঢুকে পড়ার অভিযোগ, তুমুল বিক্ষোভ

ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বিনয়কুমারের নিযুক্তি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিস জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। ২০২৩ সালের ৮ নভেম্বর থেকে এই নিয়ে তৃতীয় বার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদল হলেও, স্থায়ী উপাচার্য কবে নিয়োগ করা হবে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। 

আদিবাসী তথা সাঁওতাল জনজাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী সংলগ্ন বালিপাড়া, পিয়ার্সন পল্লীর মতো এলাকায় জনজাতি গ্রাম প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠা করা বিশ্বভারতী এবার প্রথম জনজাতি উপাচার্য পেল। বিশ্বভারতীতে কৃষি-অর্থনীতি পড়ান বিনয়কুমার। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget