এক্সপ্লোর

Visva Bharati: কবিগুরুর শান্তিনিকেতন UNESCO ‘ওয়র্ল্ড হেরিটেজ’ তালিকায়, আনুষ্ঠানিক ঘোষণা সেপ্টেম্বরে, রবীন্দ্রজয়ন্তীতে এল সুখবর

UNESCO World Heritage: মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বভারতীর এই প্রাপ্তির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

বোলপুর: রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বভারতীর মুকুটে নয়া পালক। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে এ বার আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি বিশ্বভারতীকে শীঘ্রই বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO. চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।

মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বভারতীর এই প্রাপ্তির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। ট্যুইটারে তিনি লেখেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারতের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের নাম ওয়র্ল্ড হেরিটেজ তালিকায় লিপিবদ্ধ করতে সুপারিশ করেছে  UNESCO ওয়র্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা বিভাগ ICOMOS'.  

বিশ্বভারতীর এই প্রাপ্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টির জন্যই সম্ভব হয়েছে বলে দবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। ট্যুইটারে তিনি লেখেন, 'বিশ্ব দরবারে আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্য়কে তুলে ধরার যে দূরদর্শিতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, এতে তা আরও গতি পেল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়র্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক রয়েছে। সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতিপ্রাপ্তির ঘোষণা হবে'।

বিশ্বভারতীর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির কথা এ বছরের গোড়াতেই জানান সেখানকার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, "বিশ্বভারতী হেরিটেজ বিশ্ববিদ্যালয় ঘোষিত হতে চলেছে, বিশ্বের প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়।" আনুষ্ঠানিকতা সব মোটামুটি হয়ে গিয়েছে, এপ্রিল-মে মাস নাগাদ বিষয়টি পাকা হয়ে যাবে বললে জানিয়েছিলেন তিনি। সেই মতোই  ICOMOS-এর তরফে ওয়র্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর নাম নথিভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি। 

UNESCO-র তরফে মূলত সৌধ বা স্মৃতিস্তম্ভকেই হেরিটেজ তালিকায় রাখা হয়। এই প্রথম সক্রিয় অবস্থায় কোনমও বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা পাচ্ছে। খোলা আকাশের নীচে, মুক্ত বাতাসে শিক্ষাপ্রাপ্তিতে বিশ্বাসী ছিলেন রবীন্দ্রনাথ। আজও সেই প্রথা চলে আসছে। 

১৯২১ সালে, ১ হাজার ১৩০ একর জমির উপর প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথের নামেই নামকরণ হয় প্রথমে। ১৯২২ সালের মে মাসে বিশ্বভারতী সোসাইটির প্রতিষ্ঠা হয়। জমি-বাংলো-সহ নিজের বিষয়-সম্পত্তিও বিশ্বভারতী সোসাইটিকে দান করেন রবীন্দ্রনাথ। স্বধীনতার আগে পর্যন্ত কলেজ ছিল। ১৯৫১ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রীবন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু ক্ষীতিমোহন সেন দ্বিতীয় উপাচার্য হন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget