এক্সপ্লোর

সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য 'অভিযোগ আসছে ১০০ ডায়াল ও থানায়', বড় দাবি পুলিশের, কী ভবিষ্যৎ সজলের পুজোর?

ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার।

ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। 
সপ্তমীর আগেই সপ্তমে পৌঁছল প্রশাসনের সঙ্গে পুজো কমিটির সংঘাত। রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন সজল ঘোষ। সেই সঙ্গে আশঙ্কাপ্রকাশ করেন, পুলিশ - প্রশাসনের চাপে, পুজো না বন্ধ করে দিতে হয় ! রাস্তা আটকানো, ব্যারিকেড দিয়ে দর্শনার্থীদের সমস্যায় ফেলা, সরু রাস্তায় ভিড় তৈরি করার দায় সজল চাপিয়েছেন কলকাতা পুলিশের ওপর। সেই সঙ্গে বলেছেন, পুলিশ-প্রশাসন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এদিকে পাল্টা অভিযোগ করেছে পুলিশ। 

পুলিশের কী অভিযোগ ?

ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দাবি,  তাঁদের কাছে একাধিক অভিযোগ আসছে। অনেকের বাড়িতে অসুস্থ লোকজন রয়েছেন, অতিরিক্ত শব্দের জন্য তাঁরা সমস্যায় পড়েছেন। ডিসি সেন্ট্রালের বক্তব্য়, কলকাতা পুলিশের অ্য়াম্বুল্য়ান্স যেটি অন্যত্র থাকত, সেটি
রবিবার থেকে মুচিপাড়া থানার সামনে রাখতে বলা হয়েছে। তার কারণ, কেউ অসুস্থ বোধ করলে যাতে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো যায়। পাশাপশি তিনি জানিয়েছেন, বাড়ানো হয়েছে হুইল চেয়ারের সংখ্যা । ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে একাধিক অভিযোগ আসছে ১০০ ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তাঁরা সমস্যায় পড়ছেন। 

'বেসলেস কাঁচা মিথ্যে'                                     

যদিও পুলিশের এই সব দাবির মধ্য়ে চক্রান্তই দেখছেন সজল ঘোষ। তাঁর দাবি, 'এমন কিছু নাম দিয়ে করানো হচ্ছে, যে নামের মানুষ এখানে নেই। কোনও অ্যাডভোকেটকে দিয়ে পুলিশ কমিশনার, কমিশনার লেভেলে যতজন আছে সবাইকে মেল করা হচ্ছে। যে আমার মাইকে ভীষণ অসুবিধা হচ্ছে।পুরোটাই বানানো মিথ্যে। বেসলেস কাঁচা মিথ্যে।'

 থিম 'অপারেশন সিঁদুর'                            

শুধু এবারই নয়, সজল ঘোষের পুজো বলে পরিচিত, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে গত কয়েক বছরই তরজা চরমে ওঠে। এবারে তাদের থিম 'অপারেশন সিঁদুর'। বিগত কয়েক বছর ধরেই সমসাময়িক বিষয়ই থিম হয়ে আসছে এখানকার পুজোর, যা বহু মানুষকে আকর্ষণ করছে। ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার।  

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget