এক্সপ্লোর

Santragachi Tirupati Express Accident: ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ ! বিকট শব্দে লাইনচ্যুত একাধিক বগি, দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস !

Santragachi Tirupati Express Accident In Howrah: লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: হাওড়ায় লাইনচ্যুত সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত পরিষেবা। সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় ২ ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। ২টি ট্রেনই ধীর গতিতে থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। 

দক্ষিণ-পূর্ব রেলে হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। পাশের ট্রেনের সঙ্গে পাশাপাশি সংঘর্ষে লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ২টি বগি। পাশের ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। সাঁতরাগাছি-শালিমার লাইনে ট্রেন চলাচল ব্যাহত। সকাল সাড়ে ৯টা নাগাদ পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। সাঁতরাগাছি থেকে শালিমারের দিকে যাচ্ছিল ফাঁকা তিরুপতি এক্সপ্রেস। পাশের লাইন দিয়ে যাচ্ছিল পার্সেল ভ্যান। ক্রসিং পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাশের ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের ৫ ও ৬ নম্বর বগি। দুটি ট্রেনই ধীর গতিতে চলায়, যাত্রী না থাকায়, বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  

শেষ অবধি পাওয়া খবরে, পার্সেল ভ্যানকে সরানো গিয়েছে। এবং ট্র্যাকের মধ্যে তুলে স্বাবাভিক অবস্থার ফেরোনর চেষ্টা করা হচ্ছে। মোট তিনটি ট্র্যাক রয়েছে। মিডল ট্র্যাকের মধ্যে তিরুপতি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে। যখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, সামনে যে সিগন্যাল রয়েছে, সেখান থেকে যখন ট্র্যাক চেঞ্জ করছে তিরুপতি এক্সপ্রেস, তখন কিন্তু পার্সেল ভ্যান চলে আসে একেবারে মিডল লাইনে। প্রথম লাইন থেকে ট্র্যাক চেঞ্জ হয়ে যখন দ্বিতীয় যে মিডল লাইনে তিরুপতি এক্সপ্রেস আসছে, তখন কিন্তু একেবারে মিডিল লাইন থেকে আসছিল পার্সেল ভ্যান। তখনই দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি সংঘর্ষ হয়। 

রেল দুর্ঘটনার তদন্তে গতবছর সামনে এসেছিল নতুন তথ্য। চব্বিশ সালে ট্রেনের গতি কম থাকায় বেঁচে গিয়েছিল সেকেন্দ্রবাদ শালিমার সুপারফাস্টের ২টি যাত্রীবাহী কামরা। ইঞ্জিন এক লাইনে, ট্রেনের ৪টি কামরা অন্য লাইনে। নলপুরে ইঞ্জিন, পার্সেল ভ্যান পয়েন্ট পেরোতেই লাইন পরিবর্তন। বেলাইন ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। 

আরও পড়ুন, ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে আকাশপথে পুষ্পবৃষ্টি বায়ুসেনার

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget