এক্সপ্লোর

Saokat Molla: নদী চুরির অভিযোগ ! বেআইনি ভাবে চর ভরাট করে তৈরি ক্যাফে, এবার নোটিস সওকত মোল্লার ছেলেকে

Saokat Molla Son Notice: সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগে, এবার সওকত মোল্লার ছেলেকে নোটিস পাঠানো হল। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। 

কলকাতা : NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। এরই মধ্য়ে তাঁর ছেলে, ইমরান মোল্লার কাছে পৌঁছল প্রশাসনের নোটিস। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে, ক্য়াফে তৈরির অভিযোগ উঠেছে। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে সওকতের ছেলেকে। 

নদী চুরি ! প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালিতে রয়েছে, সওকতের ছেলে, ইমরান মোল্লার সুবিশাল ক্য়াফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্য়াফে তৈরির অভিযোগে, এবার সওকত মোল্লার ছেলেকে নোটিস পাঠানো হল। ১৮ জুনের মধ্য়ে SDO অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। 

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে, সওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্য়ানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি NIA. সওকত মোল্লার ছেলে, ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় NIA টিম। অভিযোগ, নদীর চরের ওপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। বাবা গ্রেফতার, এরই মধ্য়ে ছেলের কাছে পৌঁছল নোটিস। 

জেলবন্দি শেখ শাহজাহান, শাগরেদদের অস্ত্রভাণ্ডারের পর্দাফাঁস, গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাহলে কি নেটওয়ার্কের নিয়ন্ত্রণ এখনও জেলে থাকা শেখ শাহজাহানের হাতেই ?

জীবনতলার বাসিন্দাদের একটাই কথা, সওকত পুত্রের বেআইনি ক্যাফে দ্রুত বন্ধ করা হোক। এক বাসিন্দার অভিযোগ, '২৫ বছর আগে থেকে এই চর পড়েছিল। সওকত মোল্লা, সওকত মোল্লার স্ত্রী, তাঁর সাঙ্গোপাঙ্গ, সবাই মিলে এই রোডের পাশে, সেখানে যত জায়গা ছিল, সেই জায়গাগুলোকে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা, ৭ লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে। যা সম্পূর্ণভাবে অবৈধ।' অভিযোগ উঠছে, সওকত মোল্লার ছেলে কয়েকশো বিঘা চর দখল করে ক্য়াফে করেছে। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, আগে ছিল নদীর ভেড়ি। সেই নদীর ভেড়ি দখল করে নিয়ে বেআইনি ভাবে ক্যাফে তৈরি করেছে সওকত মোল্লার ছেলে। প্রায় ৪০ বিঘা জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও লাভ হয়নি। উল্টে রাতে বাড়িতে বোমা মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী এখনও বোমা, বন্দুক নিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্বাভবতই আতঙ্কে রয়েছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget