এক্সপ্লোর

Saokat Molla: ভাঙড়ে তৃণমূলের অবজার্ভার সওকত মোল্লা, দায়িত্ব পেয়েই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা

South 24 Parganas: ভাঙড় একদা শক্ত ঘাঁটি, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা। সেখানে লাগাতার অশান্তি, গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়।

দক্ষিণ ২৪ পরগনা: আইএসএফের (ISF) শক্ত ঘাঁটি ভাঙড়ে তৃণমূলের (TMC) হাল ফেরাতে অবজার্ভার সওকত মোল্লা। শীঘ্রই মেটাতে হবে গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কর্মীদের কড়া বার্তা সওকতের। পরস্পরবিরোধী দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠকে কড়া বার্তা সওকত মোল্লার। 

অবজার্ভার সওকত মোল্লা: ভাঙড় একদা শক্ত ঘাঁটি, এখন কার্যত তৃণমূলের গলার কাঁটা। সেখানে লাগাতার অশান্তি, গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়। সব কিছুর নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের তীব্র কোন্দলের তত্ত্ব। এই প্রেক্ষাপটেই আগামী পঞ্চায়েত ভোটের আগে, ভাঙড়ে সংগঠনের হাল ফেরাতে, গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাতে।

শনিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের বাড়ি লাগোয়া পার্টি অফিসে ডাকা হয় ভাঙড়ের তৃণমূল নেতাদের। ভাঙড়ের যে দুই নেতার মধ্যে বিবাদ বারবার শিরোনামে উঠে এসেছে সেই আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদকে এদিন পাশাপাশি হেঁটে বৈঠকে ঢুকতে দেখা যায়। এদিন সওকত মোল্লা বলেন, “গোষ্ঠীদ্বন্দ্ব রোধে কড়া পদক্ষেপ করা হবে, একত্রিত করা হবে, বুথ ভিত্তিক রিপোর্ট জমা দেওয়া হবে।’’ এবিষয়ে আরাবুল ইসলাম বলেন, “দল যা বলবে, সেইভাবে চলবে।’’ তৃণমূলের ভাঙড় কৌশলকে কটাক্ষ করতে ছাড়েননি সেখানকার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, “ভাঙড়ের দায়িত্বে এরা কেন, মমতা আর অভিষেক নিজেরা নিতেন, তাহলে খুশি হতাম।’’

গত বিধানসভা ভোটে সংখ্য়ালঘু অধ্য়ুষিত ভাঙড়ে হেরেছিল তৃণমূল। কয়েকদিন আগে সংখ্যালঘু অধ্যুষিত আরেক বিধানসভা কেন্দ্র, সাগরদিঘির উপনির্বাচনেও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে পরাস্ত হন তৃণমূল প্রার্থী। যার জেরে প্রশ্ন উঠছে, সংখ্যালঘুরা কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে? সওকত মোল্লা বলেন, “সংখ্যালঘু ভোট চলে যাওয়ার বিষয়টি ঠিক নয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাল ফল করবই। নৌশাদ সিদ্দিকি আগে ঠিক করুক, উনি কি আদৌ ধর্মগুরু না নেতা।’’

ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ১৩টি গ্রাম পঞ্চায়েত। গত বিধানসভা ভোটের ফলের নিরিখে বেঁওতা ১ এবং বামনঘাটা, এই দুই পঞ্চায়েত এলাকা ছাড়া ১১টি পঞ্চায়েতেই আইএসএফের কাছে পিছিয়ে ছিল তৃণমূল। পঞ্চায়েত ভোটে কি সেই ব্যবধান ঘোচাতে পারবে শাসকদল? সেটাই দেখার।

আরও পড়ুন: Duronto Express: যান্ত্রিক ত্রুটির জেরে নাজেহাল যাত্রীরা, স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দুরন্ত এক্সপ্রেস

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget