এক্সপ্লোর

Sarada Scam: এবার সারদাকর্তার নিশানায় মুকুল, চিঠিতে নাম শুভেন্দু-অধীরেরও

মুকুল রায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত সেনকে নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী।

প্রকাশ সিন্হা ও রাজীব চৌধুরী, কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর, এবার মুকুল রায় (Mukul Roy), অধীর চৌধুরীর (Adhir Chowdhuri) নামও চিঠিতে লিখেছেন বলে দাবি করলেন সারদা কর্ণধার সুদীপ্ত সেন। সারদা কর্তার (Sarada Scam) অভিযোগ, কাঁথি পুরসভা এলাকায় শ্রমিক হাটের জন্য শুভেন্দুকে ৯০ লক্ষ টাকা দিয়েছিলাম। ৫০ লক্ষ টাকাও একবার দিয়েছিলাম। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন। ওঁর ভাইরাও সব জানেন। দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের।

সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি পুরনো মামলায় এদিন ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুদীপ্ত। সেখানেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি, মুকুল রায় ও অধীর চৌধুরীর নামও চিঠিতে লিখেছেন বলে দাবি সারদা কর্ণধারের। ফালতু কথার জবাব দেব না, ২৪ জুন এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে জানান শুভেন্দু অধিকারী। মুকুল রায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। আমাকে ফাঁসানোর পরিকল্পনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুদীপ্ত সেনকে (Sudipta Sen) নিয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী।

এক সপ্তাহ পর, ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুললেন জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেন। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে ঢোকার সময় চাঞ্চল্যকর দাবি করেন তিনি। শুভেন্দুর ভাই, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।  ফের বিস্ফোরক জেলবন্দি সারদাকর্তা সুদীপ্ত সেন। 

আবার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি মামলার শুনানির জন্য, সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হয়। আদালতে ঢোকার সময় ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। গত শুক্রবারও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন।

 এর আগেও সুদীপ্ত সেনের অভিযোগ প্রসঙ্গে কিচ্ছু বলতে চাননি শুভেন্দু। এ দিন অবশ্য শুধু শুভেন্দু অধিকারী নয়, তাঁর ভাই, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন সুদীপ্ত সেন। কোটি কোটি টাকার প্রতারণা মামলায় জেলবন্দী সারদা-কর্তার নিত্য নতুন অভিযোগের আদৌ কি কোনও সারবত্তা আছে কিংবা কোনও ভিত্তি আছে...এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা মহলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget