এক্সপ্লোর

Dilip Ghosh: 'প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন', কটাক্ষ দিলীপের

Saraswati Puja 2023: বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


কলকাতা: বাংলায় রাজ্যপালের পদে সিভি আনন্দ বোস। তিনিই এবার বাংলা শিখবেন। তাই সরস্বতী পুজোর অন্যতম প্রথা মেনে বাংলা শেখা শুরু করতে হাতেখড়ি করবেন রাজ্যপাল। সরস্বতী পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল। বিকেলে রাজভবনে হবে সিভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা। রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান নিয়েও তর্কযুদ্ধে বিজেপি-তৃণমূল।

তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি নিয়ে তর্কযুদ্ধে বিজেপি ও তৃণমূল।

কী বললেন দিলীপ:
দিলীপ ঘোষ বলেন, 'প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন। তাই ঠিকঠাক মাস্টার চয়ন করুন'। রাজ্যপালকে পরামর্শ দিলীপ ঘোষের।

পাল্টা কটাক্ষ তৃণমূলের: 
দিলীপ ঘোষের মন্তব্যের পরে পাল্টা কটাক্ষ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, 'নিজেরা ঠিক ভাবে হাতেখড়ি দিন, না হলে ৭০ থেকে সাতে নেমে যাবেন।'

সরস্বতী পুজো বাঙালিদের অত্যন্ত কাছের উৎসব। বিশেষ করে পড়ুয়াদের। সাধারণত এই দিনেই, প্রথা অনুযায়ী শিশুদের হাতেখড়ি দেওয়ান বাবা-মা। কোনও শিশুর হাতে চক-স্লেট তুলে দেওয়া হয় ভাষাশিক্ষা শুরুর জন্য। বিদ্যার দেবী হিসেবে পূজিতা হন দেবী সরস্বতী। সেই কারণেই এমন প্রথা চলে আসছে। সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমীও বলা হয়। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পুজো। বসন্ত পঞ্চমী বসন্তের সূচনা করে। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানের দেবীকে বলা হয়েছে জগতের সব কিছুর থেকে শ্রেষ্ঠ। এই ভিত্তিতে দেবী সরস্বতী সবার থেকে শ্রেষ্ঠ। মনে করা হয় যে, বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করলে মা লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া যায়। 

বসন্ত পঞ্চমী তিথি: এবার বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ দুপুর ১২.৩৪ মিনিটে। এটি পরের দিন ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী ২৬ জানুয়ারি পুজো হবে।

সরস্বতী পুজোর মুহূর্ত: এবছর ২৬ জানুয়ারি, ১১ মাঘ বৃহস্পতিবার সরস্বতী পুজো।  ২৬ জানুয়ারি, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭:১২ থেকে বিকাল ১২:৩৪ পর্যন্ত। এই দিনে সরস্বতী পুজোর জন্য ৫ ঘন্টারও বেশি সময় পাওয়া যায়।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়া থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৪

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget