এক্সপ্লোর

Nadia: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়া থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৪

Arms Recovery: ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার ঠিক আগের রাতে নদিয়ায় উদ্ধার হল অস্ত্র। 

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে নদিয়ার নাকাশিপাড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আলি হাসান মল্লিক, নজরুল,মিঠুন ও হাসিবুল মল্লিকের বাড়ি কালীগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল চারজন। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম এম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, বোমা। অস্ত্র-সহ গ্রেফতার হলেন খোদ প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। পুলিশের জালে ধরা পড়ল এক নাবালক-সহ আরও দু-জন। এদিকে, ভাঙড় থেকে মারিশদা, মানিকচক, বারুদের গন্ধ সর্বত্র। আগ্নেয়াস্ত্র-সহ ধরপাকড় হচ্ছে। উদ্ধার হচ্ছে বোমা। প্রায় প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। কোথাও কোথাও বোমাবাজি বা গুলি চলার খবরও মিলছে। এবার আবার দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। সেখান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও বোমা বানানোর সামগ্রী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) নাটাপুকুরে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে অস্ত্র, বোমা। নাটাপুকুরে পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে একাধিক বেআইনি অস্ত্র (Arms)। উদ্ধার হয়েছে ১৫ কেজি বারুদ। উদ্ধার পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ। পাশাপাশি বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের এই তল্লাশি অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বানানোর সময়েই হাতেনাতে এদের ধরা হয়েছে বলে দাবি কাশীপুর থানার। ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে পুলিশ।

কুলতলিতেও অস্ত্র উদ্ধার:
কদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali) থেকেই উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। কুলতলির মধুসূদনপুর এলাকায় হানা দিয়ে ওই অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মঙ্গল লস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। এলাকায় কেন অস্ত্র-বোমা মজুত করা হচ্ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ।

বোমাবাজির ঘটনাও ঘটেছে:
সম্প্রতি কলকাতা লাগোয়া গড়িয়া স্টেশন (Garia Station) এলাকায় তুমুল বোমাবাজি হয়েছিল। তারপরে রাস্তা থেকে বোমাও উদ্ধার হয়েছিল। নরেন্দ্রপুর থানা এলাকার, গড়িয়া স্টেশনের কাছে, নবপল্লি এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল ওই ঘটনায়। তার কদিন আগেই জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে বিএসএফের অভিযানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। বাংলাদেশ সীমান্তবর্তী চ্যাংড়াবান্ধায় বিএসএফের অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়েছিল। সম্প্রতি বীরভূমেও (Birbhum) উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক অস্ত্র।

আরও পড়ুন: 'বিচারপতির টিপ্পনি কাটা ঠিক নয়', ‘এপাং-ওপাং-ঝপাং’ কটাক্ষের পাল্টা গ্রন্থাগার মন্ত্রী

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget