এক্সপ্লোর

Saraswati Puja 2023: নিয়োগ দুর্নীতির ছোঁয়া পুজোর মণ্ডপে, 'বঙ্গে বিক্রি বিদ্যা' থিম উদ্যোক্তাদের

Recruitment Scam Theme: এবার মা সরস্বতীর আরাধনা সেই লক্ষ্মীরই ছোঁয়া। কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর এবার থিম - বঙ্গে বিক্রি বিদ্যা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) ছোঁয়া এবার সরস্বতী পুজোর (Saraswati Puja) মণ্ডপে। কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর থিমের নাম 'বঙ্গে বিক্রি বিদ্যা'। পার্থ-অর্পিতার আদলে মডেল থেকে শুরু করে পাঁচশো-দু-হাজারের নোট, এমনকি চাকরিপ্রার্থীদের আন্দোলনও জায়গা করে নিয়েছে মণ্ডপে। থিমের এই পুজোতে লেগেছে রাজনীতির রঙও।

নিয়োগ দুর্নীতির পুজোর মণ্ডপে: ৫০০ থেকে ২ হাজার, বান্ডিল বান্ডিল নোট। যেদিকেই চোখ যায়, শুধু টাকা আর টাকা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যবাসীর চোখ কপালে তুলে দিয়েছিল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৫০ কোটি টাকার এই ছবি। এবার মা সরস্বতীর আরাধনা সেই লক্ষ্মীরই ছোঁয়া। কাঁকুরগাছিতে সরস্বতী পুজোর এবার থিম - বঙ্গে বিক্রি বিদ্যা।

কাঁকুরগাছির সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজো এবার ১৭ বছরে পা দিল। শিক্ষায় নিয়োগে দুর্নীতি থেকে বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন। তিনটি পর্যায়ে, নিজেদের মণ্ডপটি তৈরি করেছেন উদ্যোক্তারা। প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। দেখানো হয়েছে, দাঁড়িপাল্লার একদিকে বিদ্যার দেবী, অন্যদিকে টাকা। পরের অংশে মূল দেবীর পুজো হবে। তবে সেখানে দুটি খাঁচা পাতা হয়েছে। তার একটিতে বিদ্যার দেবীকেই রাখা হয়েছে। অপর খাঁচায় রয়েছে বইপত্র। দেখানো হয়েছে, বিদ্যা ও বিদ্যার দেবী, দুই-ই বন্দি খাঁচায়। নিয়োগ দুর্নীতিতে অভিযোগ উঠেছে, ফেল করে, এমনকি পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। অন্যদিকে শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে, উৎসবের দিনগুলিতেও নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য প্রার্থীরা। মণ্ডপের তৃতীয় ভাগে তুলে ধরা হয়েছে এই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।

 সরবস্বতী পুজোর এই থিমকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং। কারণ এই পুজোর একসময় উদ্যোক্তা ছিলেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার। গত বিধানসভা ভোটের পর যাকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুজোর আয়োজক ও নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, “দুর্নীতি চারিদিকে ছেয়ে গেছে। তার প্রতিবাদ যদি না করি, তাহলে আর কী করব। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের মডেল। চাকরিপ্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।’’ এই সরস্বতী পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও।

আরও পড়ুন: Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা'র অংশ, বাংলায় শেষ হল কংগ্রেসের পদযাত্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget