এক্সপ্লোর

Saraswati Puja 2026 : পুলিশি নজরদারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো ! হঠাৎ ক্যাম্পাসে বীরভূমের কাজল শেখ

JU Saraswati Puja 2026: 'পুলিশ পাহারায় সরস্বতী পুজো, এটা লজ্জার', এই পরিস্থিতি হল কেন? প্রশ্ন TMCP, ABVP-র।

কলকাতা: পুলিশি নজরদারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো! যাদবপুর বিশ্ববিদ্যালয় TMCP, ABVP-র সরস্বতী পুজো। অশান্তির আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে পুলিশি প্রহরা। ক্যাম্পাসে সরস্বতী পুজোর, নজরদারিতে সাদা পোশাকে পুলিশ। 'পুলিশ পাহারায় সরস্বতী পুজো, এটা লজ্জার', এই পরিস্থিতি হল কেন? প্রশ্ন TMCP, ABVP-র। 'কোর্টের নির্দেশে পুলিশকে জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবেই হচ্ছে সরস্বতী পুজো , জানালেন রেজিস্ট্রার। সরস্বতী পুজো দেখতে হঠাৎ ক্যাম্পাসে বীরভূমের কাজল শেখ। 

আরও পড়ুন, SIR-এ চূড়ান্ত তালিকায় কত "নাম বাদ যেতে পারে বাংলায়" ? মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে মুখ খুললেন স্পেশাল রোল অবজার্ভার

রাজনীতিবিদদের সরস্বতী পুজো। কেউ বাড়িতে পুষ্পাঞ্জলি দিলেন, কেউ বা পুজো দিলেন পার্টি অফিসে। তবে, বাগ্‍‍দেবীর বন্দনার ফাঁকে জমে উঠল বাগ্‍‍যুদ্ধও। ভোটের মুখে সরস্বতী পুজোতেও থেমে নেই রাজনৈতিক তরজা। বাগদেবীর আরাধনায় রাজ্য রাজনীতিতেও বাগযুদ্ধের পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার, যোগমায়া দেবী কলেজে সরস্বতী পুজোয় অংশ নেন মুখ্য়মন্ত্রী। অন্য়দিকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে, সরস্বতী পুজোর উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী। 

 শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরে আমি আছি এতক্ষণ এতেই উনি, এবার ঘন ঘন টুইট করবেন। পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও ভবানীপুরে থাকব। সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভার ৩৬টা সরস্বতী পুজোর আমন্ত্রণ পেয়েছি। এদিকে, বাড়িতে, ছেলে ও মেয়েকে নিয়ে অঞ্জলি দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিন, বিজেপির রাজ্য় সদর দফতর, মুরলীধর সেন লেনে, সরস্বতী পুজোয় অংশ নেন শমীক ভট্টাচার্য। মুদিয়ালিতে নিজের বাড়িতেই সরস্বতী পুজো করলেন তৃণমূল সাংসদ মালা রায়। এদিকে, বালুরঘাটে নিজের বাড়িতে সরস্বতী পুজোয় অংশ নেন সুকান্ত মজুমদার। অন্যদিকে, শ্য়ামবাজারে, অতীন ঘোষের বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এদিন, গড়িয়াহাটে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর বাড়িতে সরস্বতী পুজোয় যান শুভেন্দু অধিকারী। 

বিধানসভা ভোটের আগে কলকাতার শিক্ষাপ্রতিষ্ঠানের সরস্বতী পুজোয় এবার SIR থিম। বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনায় তুলে ধরা হয়েছে SIR নিয়ে হয়রানি ও আতঙ্কের বিভিন্ন ছবি। প্রতিমার পাশেই ফ্লেক্সে ঝোলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্লোগান লেখা ফ্লেক্স। মণ্ডপে বাজছে তৃণমূল সরকারের 'উন্নয়নের পাঁচালি'। যা ঘিরে চড়ল রাজনীতির তরজার পারদ।পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার শুরু থেকেই কখনও উঠেছে হেনস্থার অভিযোগ, আবার কোথাও SIR শুনানি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষজনের মুখে উঠে এসেছে হয়রানির নালিশ।এবার রাজ্যের সরস্বতী পুজোতেও পড়ল 'SIR'-এর প্রভাব।বালিগঞ্জ সায়েন্স কলেজের বাগদেবীর আরাধনাতেও রাজনীতির ছবি! সেখানে 'SIR'-কে সরস্বতীর পুজোর থিম করার পাশাপাশি, মণ্ডপে চলল 'উন্নয়নের পাঁচালি'র মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির প্রচার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget