এক্সপ্লোর

Saltlake nNews: গাড়ি ভাঙচুর, মারধর! রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই দলের মধ্যে ঝামেলা

কটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। অভিযোগ ওঠে বেধড়ক মারধর করা হয় সেই গাড়ির তিনজন আরোহীকে।

সল্টলেক: রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধল। গাড়ি ভাঙচুর থেকে মারধর বাদ গেল না কিছুই! স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত পৌনে তিনটে নাগাদ, সল্টলেকের সুকান্তনগরের কাছে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। হঠাৎ একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। অভিযোগ ওঠে বেধড়ক মারধর করা হয় সেই গাড়ির তিনজন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির।  

পঞ্চমীর সকালেও বিপত্তি ঘটে। বেপরোয়া গাড়ি উঠে যায় ফুটপাতের ওপর। আহত হন গাড়ির এক যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ তপসিয়া রোডে দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়, ফুটপাতে উঠে যায় গাড়িটি। বেপরোয়া গতি নাকি, চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। 

পুজোর মরশুমে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হন দম্পতি। গত ১৯ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায় জাপানি গেটের কাছে। দুই শিশু ও স্ত্রীকে নিয়ে গতকাল রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক গুপ্ত। ভোর ৫টা নাগাদ হাওড়া-আমতা রোডে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় দম্পতির। তবে সেদিন অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু।

তবে বেপরোয়া গতিতে একের পর এক বিপত্তি লেগেই রয়েছে! সম্প্রতি নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে উল্টে যায় একটি চারচাকা গাড়ি। আকাঙ্খা মোড়ের দিক থেকে টাটার দিকে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আহত হয়েছেন গাড়ির চালক।                                                                                  

আরও পড়ুন: Durga Puja 2023: নন্দীগ্রামের পুজোর উদ্বোধনে শুভেন্দু, বিরোধী দলনেতা চলে যেতেই প্রবেশ কুণালের

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget