এক্সপ্লোর

Saugata Roy : যেই বলুক না কেন, বললেই তো ধরবে না! অভিষেকের গ্রেফতারি-মন্তব্য়কে চ্য়ালেঞ্জ সৌগতর?

Saugata Roy On Abhishek Banerjee : অভিষেকের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যিনি নিজেও নারদকাণ্ডে অভিযুক্ত!

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: স্কুল-পুরসভার নিয়োগ থেকে গরু-কয়লা পাচার দুর্নীতির তদন্তের আবহে আচমকাই আবার শিরোনামে উঠে এসেছে, একদা রাজ্য়ে সাড়া ফেলে দেওয়া নারদাকাণ্ড। একদিকে নারদকাণ্ডের নেপথ্য়ে থাকা ম্য়াথ্য়ু স্য়ামুয়েলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। অন্য়দিকে বুধবার, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে উঠে এসেছে নারদকাণ্ডের প্রসঙ্গ! 

'শুরু হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে'

বুধবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, তৃণমূলের সবাইকে গ্রেফতার করা হোক। শুরু হোক শুভেন্দু অধিকারীকে দিয়ে। বিজেপিতে গেছেন বলে শুভেন্দুর বিরুদ্ধে এজেন্সি ব্য়বস্থা নেয় না বলেও সরব হন তিনি।  আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই মন্তব্য় নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যিনি নিজেও নারদকাণ্ডে অভিযুক্ত!

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেন, 'যারা নারদায় আছে, সবাইকে তুলুক... আমি বলে দিচ্ছি, এর পর এনডিএ সরকার গিয়ে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসবে। তখন গ্রেফতার হবেন শুভেন্দু।' 

কী বললেন সৌগত ?

সাংসদ সৌগত রায় বলেন, ' পাঁচ বছর আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই এগোয়নি, আমি কি করব? অভিষেক যা ঠিক মনে করেছে, তাই বলেছে! অ্যারেস্ট করবে তখনই, যখন জিজ্ঞাসাবাদ করে আপত্তিকর কিছু পাবে। অ্যারেস্ট তো সঙ্গে সঙ্গে করে না, যেই বলুক না কেন! '

এর মধ্য়ে নারদ স্টিং মামলায় সোমবার ম্য়াথ্য়ু স্য়ামুয়েলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। যদিও, সিবিআইকে চিঠি দিয়ে ম্য়াথ্য়ু জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য়ের কারণে ৬ দিন ট্রেনে যাতায়াত করা তাঁর পক্ষে সম্ভব নয়। সিবিআই তাঁকে বাড়ির কাছে জিজ্ঞাসাবাদ করতে চাইলে, তিনি সহযোগিতা করতে তৈরি। 

আরও পড়ুন :

যে সাইকেলে চড়ে ঘুরত, সে এখন গাড়িতে ঘোরে, কার দিকে ইঙ্গিত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিধানসভা ভোটের ঠিক আগে, বিজেপি সাংবাদিক বৈঠক করে সামনে এনেছিল নারদ স্টিং অপারেশনের ফুটেজ! এখানে দেখা গেছিল সেই সময়কার তৃণমূলের হেভিওয়েট সাংসদ, মন্ত্রী, বিধায়কদের! প্রায় এক বছর পর, ২০১৭ সালের ১৭ মার্চ সিবিআইয়ের হাতে নারদকাণ্ডের তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এর এক মাস পর, ১৭ এপ্রিল নারদকাণ্ডে এফআইআর দায়ের করে সিবিআই। যেখানে নাম ছিল মোট ১৩ জনের। তাঁর মধ্য়ে ছিলেন মুকুল রায়, 
সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ এবং আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেই নারদকাণ্ড নিয়ে মুখ খোলার পরই, স্টিং অপারেশনের নেপথ্য়ে ষড়যন্ত্র আছে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকরী। এদিন কার্যত সেরকম সুরই শোনা গেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget