এক্সপ্লোর

Saugata Vs Dilip : 'বাগুইআটিতে নিহত ছাত্র মাদকাসক্ত’ বিস্ফোরক সৌগত, 'উনি সাপ্লাই করতেন?'পাল্টা দিলীপ

দিলীপ ঘোষ বলেন, ' বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। '

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : বাগুইআটির দুই কিশোরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য তোলপাড়। পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। তদন্তের ভার এখন সিআইডির হাতে। এই পরিস্থিতিতেই বাগুইআটির নিহত কিশোরদের নিয়ে ভয়ঙ্কর এক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

'নিহত কিশোরদের একজন মাদকাসক্ত'

তৃণমূল সাংসদের দাবি, নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল। তিনি বলেন, খারাপ লাগছিল ছেলে দুটির অভিভাবকরা হাহাকার করছিলেন কিন্তু মাত্র ষোল বছরের একটি ছেলে কীভাবে এম টেনের নেশা করে ?  lতিনি আরও বলেন, দুই কিশোর ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? বরানগরে তৃণমূল সাংসদের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

 বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে : দিলীপের পাল্টা 

এই বক্তব্যের ভিডিও সামনে আসার পরই তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' কীভাবে একথা জানলেন সৌগত রায় ? উনি কি সাপ্লাই করতেন ? তিনি আরও বলেন, ' বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। ' বাগুইআটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে  দিলীপ ঘোষ বলেন, তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। 

সৌগত রায়কে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' সৌগতবাবু সকলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়ান, নিজেরটা দেন না কেন ? উনি তো একজন অচেনা লোকের থেকে টাকার বান্ডিল নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন '। এছাড়াও সুজন বলেন, মৃতের চরিত্র বিশ্লেষণ করা এই সরকারের স্বভাব!

এর আগেও একটি ভাইরাল ভিডিওয় বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সৌগত রায়কে। তিনি বলেন, 'যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।' এর জবাব দিতে দেরি করেননি দিলীপ ঘোষ । ' একজন অধ্যাপক, সে ডায়োলগ মারছে, পিঠের ছাল গুটিয়ে দেব, পায়ের জুতো বানাব। আপনি সাবধানে থাকুন, পিঠের ছাল, কোমরের কাপড় কিছুই থাকবে না পরবর্তীকালে।' দিলীপ আর সৌগত - দুই সাংসদের বাগযুদ্ধে সরগরম বঙ্গ রাজনীতি। 

আরও পড়ুন :

 ' কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?' মন্তব্যে এবার দলের অস্বস্তি বাড়ালেন শোভনদেব

                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget