এক্সপ্লোর

SBSTC Bus Strike : পুজোর মুখে চূড়ান্ত যাত্রী-দুর্ভোগ, বাস-ভোগান্তি, অচলাবস্থা, নেই উত্তর

West Bengal : হাতে গোণা বাসে চলছে যাত্রীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত, পরিস্থিতির সমাধান কবে, নেই কোনও উত্তর।

কলকাতা : SBSTC’র অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে, যাত্রী-ভোগান্তির ছবি জেলায় জেলায়। দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, সর্বত্রই গন্তব্যে পৌঁছতে গিয়ে, চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কবে কাটবে এই অচলাবস্থা? সেই উত্তর নেই কারও কাছে।

সপ্তাহব্যাপী কর্মবিরতি

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি এক সপ্তাহে পা দিল। সেই সঙ্গে পুজোর মুখে, ভয়াবহ জায়গায় পৌঁছোল যাত্রীদের ভোগান্তির ছবিটা। দুর্গাপুর
ডিপো থেকে ধর্মতলা, করুণাময়ী রুটে বাস চলাচল শুরু হলেও অন্য জেলার বাসের দেখা নেই। দুর্গাপুরে SBSTC-র ডিপো থেকে প্রতিদিন যেখানে ৭০-৮০টি বাস ছাড়ে, সেখানে এখন কর্মীর অভাবে ছাড়ছে ১৫-২০টি বাস। বাঁকুড়ায় SBSTC ডিপোর গেটে, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ১৬০ জন অস্থায়ী বাস কর্মী। প্রতিদিন যেখানে গড়ে ৩০টি বাস চলত, সেখানে চলছে ৩টি বাস। 

ঝক্কি-ঝুঁকির যাতায়াত

এই পরিস্থিতিতে, প্রাণের ঝুঁকি নিয়ে, বেসরকারি বাসের ছাদে চড়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তাঁদের বক্তব্য, বেসরকারি বাসেও সিট ভর্তি হয়ে যাচ্ছে। তাই ঝুঁকি নিয়ে মাথায় চড়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ধমান ডিপোয় সার দিয়ে দাঁড়িয়ে সরকারি বাস। কর্মীর অভাবে অচল পরিষেবা। দুর্ভোগ এড়াতে অনেকেই ট্রেন ধরছেন। পুরুলিয়াতেও ভোগান্তির ছবিটা একই। অস্থায়ী বাস কর্মীদের দাবি, মাসদুয়েক আগেও পুরুলিয়ায় ৩০টি রুটে সরকারি বাস চলত। কমতে কমতে তা এখন ১২টি রুটে চলে।

সমাধান সূত্র অধরা

আন্দোলনকারী অস্থায়ী বাস কর্মীদের কর্মবিরতির মাঝে হুমকি, সমাধান না হলে এবার পরিবার নিয়ে অবস্থানে বসব। আন্দোলনকারীদের দাবি, স্থায়ীকরণ, সম কাজে সম বেতন, সবেতন ছুটি মঞ্জুর, মাসে অন্তত ২৬ দিনের কাজ। চলছে লাগাতার কর্মবিরতি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামা হবে। লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন চালিয়ে যাওয়ায় অনড় অস্থায়ী বাস বাস কর্মীরা। এদিকে, রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী গোটা পরিস্থিতি নিয়ে বলেছেন, 'রাজ্য সরকার মানবিক, আলোচনায় বসব। তবে মানুষের অসুবিধা করে কিছু করা যাবে না।'

তরজা, চাপানউতোর চলছেই। কিন্তু, যাত্রীদের হয়রানির শেষ কোথায়? পুজোতেও কি এই দুর্ভোগের মেঘ কাটবে না? সেই উত্তর নেই কারও কাছে। 

আরও পড়ুন- বিদেশে চাকরির টোপ দিয়ে অপহরণ, লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার ১৮ যুবক, গ্রেফতার ৩

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget