এক্সপ্লোর

Manik Bhattacharya Fined : ৬ বছরেও পরীক্ষার ফল না জানানোয় এবার ডাবল জরিমানার কোপে মানিক, দ্রুত দিতে হবে ৪ লক্ষ

Justice Abhijit Gangopadhyay : এর আগে তাঁকে ২ লক্ষ টাকা এবং আজ ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের। দুই মিলিয়ে মানিককে মোট ৪ লক্ষ টাকা জরিমানা নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা : প্রথমে জরিমানা। এবার ডাবল জরিমানা ! ৬ বছরেও পরীক্ষার ফল না জানানোয় এবার ডবল জরিমানার কোপে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এর আগে তাঁকে ২ লক্ষ টাকা এবং আজ ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের। দুই মিলিয়ে মানিককে মোট ৪ লক্ষ টাকা জরিমানা নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। জরিমানার যে টাকা তাঁকে দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত (Calcutta High Court)।

প্রথম জরিমানার ভিত্তিতে মানিক ভট্টাচার্যর পুনর্বিবেচনার আবেদন খারিজ করে অতিরিক্ত ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্যকে দ্রুত ৪ লক্ষ টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

আরও পড়ুন- 'পনির ছাড়াই পনির মশালা রান্না করতে চাইছে সিবিআই', আদালতে ফের প্রশ্নের মুখে সিবিআই

গত ১৬ জানুয়ারি, এক পরীক্ষার্থীর করা মামলায় জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত। মামলাকারী মালারানি পালের অভিযোগ ছিল, ৮ বছর ধরেও তিনি ২০১৪ সালের টেটের ফল জানতে পারেননি। সেই মামলায় ১৫ দিনের মধ্যে, মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানার দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। যে মামলাতেই আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যার ভিত্তিতেই এবার ডাবল জরিমানা করা হল তাঁর।

উল্লেখ্য, একের পর এক অনিয়মের অভিযোগে জড়িয়েছে তাঁর নাম। এই প্রেক্ষাপটেই, ফের কলকাতা হাইকোর্টের জরিমানার মুখে পড়লেন মানিক ভট্টাচার্য। ২০১৪-র টেট পরীক্ষার্থীর পরে ২০১৭-র টেট পরীক্ষার্থীর করা মামলাতেও জরিমানা হয়েছিল তাঁর।

মাঝে অন্য একটি মামলাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন মানিক ভট্টাচার্য-র লন্ডনের বাড়ি প্রসঙ্গেও। তিনি বলেছিলেন, 'লজ্জায় বিষয় এটাই যে, তিনি এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। দিদি সামলাতে পারছেন না একা। এত দুর্বৃত্ত চারপাশে থাকলে সামলাবেন কী করে?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিছু সূত্র তাঁরা পেয়েছেন, আদালতে জানাল সিবিআই। এরপরই বিচারপতি বলেন, 'লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির ঠিকানা জানেন?' লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।' এবিষয়ে তৃণমূল রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "দুটো বৈধ পাসপোর্ট কারোর হতে পারে না। দেখতে হবে কী করে এটা হয়ে গেল। এটা তদন্তের বিষয়। এখানে রাজনীতির কোনও জায়গা নেই।''

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget