এক্সপ্লোর

School-College Re-opening : স্কুল-কলেজ খোলার দাবি, শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে যাওয়ার আগেই এসএফআই সমর্থকদের বাধা পুলিশের ; ধস্তাধস্তি

School-College Re-opening Demand: অধিকাংশ ছাত্র-ছাত্রীরা, বিশেষ করে গ্রামের পড়ুয়ারা পঠন-পাঠন থেকে দূরে সরে যাচ্ছে। এই দাবিতেই শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল এসএফআইয়ের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : স্কুল-কলেজ খোলার দাবিতে এসএফআইয়ের (SFI) ডেপুটেশন (Deputation) ঘিরে তুলকালাম। করুণাময়ী মোড়ের কাছে পুলিশের বাধা, ধস্তাধস্তি। এর প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকরা। শিক্ষামন্ত্রীর (Education Minister) কাছে ডেপুটেশন দিতে যাওয়ার আগেই ধুন্ধুমার বাধে। বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। 

অধিকাংশ ছাত্র-ছাত্রী, বিশেষ করে গ্রামের পড়ুয়ারা পঠন-পাঠন থেকে দূরে সরে যাচ্ছে। এই দাবিতেই শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল এসএফআইয়ের। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, মাঝ পথে তাঁদের পুলিশ আটকে দেয়। শেষ পর্যন্ত তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেননি।

এদিকে অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে আজ শিলিগুড়িতেও চলে বিক্ষোভ। বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখান বিজেপির তিন বিধায়ক।

রাজ্যের বিভিন্ন মহলে স্কুল-কলেজ খোলার পক্ষে দাবি জোরাল হয়েছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি শিক্ষা মহলের একাংশও স্কুল-কলেজ খোলার পক্ষে সওয়াল করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন ; সরকার স্কুল খোলার পক্ষে, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, জানালেন শিক্ষামন্ত্রী

এই কর্মসূচির সূচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী’।

পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এ বিষয়ে চিন্তাভাবনা বা উদ্বেগের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন। যাতে স্কুল খোলার পর আবার বন্ধ করে দিতে না হয়। সেই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। সরকার ও মুখ্যমন্ত্রী ধাপে ধাপে স্কুল খোলারই পক্ষপাতী।

রাজ্যের শিক্ষামন্ত্রী আরও (Bratya Basu) বলেন, "৭ ফেব্রুয়ারি থেকে শুরু পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। প্রায় ২ লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget