এক্সপ্লোর

North Dinajpur: সরকারি পাঠ্যবই উধাওয়ের ঘটনায় নতুন মোড়, অবর স্কুল পরিদর্শকও কি জড়িত? দাবি ধৃত অস্থায়ী কর্মীর

School Inspector: বই-উধাওয়ে জড়িত এসআই? ইসলামপুরের শিক্ষা দফতরের গোডাউনে থেকে লক্ষাধিক সরকারি পাঠ্যবই উধাওয়ের ঘটনায় নতুন মোড়। ধৃত অস্থায়ী স্টোর কিপারের দাবি, ঘটনায় জড়িত অবর স্কুল পরিদর্শক।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বই-উধাওয়ে (text book mystery) জড়িত এসআই (SI)? ইসলামপুরের (islampur) শিক্ষা দফতরের (Education Department) গোডাউনে (warehouse) থেকে লক্ষাধিক সরকারি পাঠ্যবই উধাওয়ের ঘটনায় নতুন মোড়। ধৃত (arrested)অস্থায়ী স্টোর কিপারের দাবি, ঘটনায় জড়িত অবর স্কুল পরিদর্শক। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি ওই স্কুল পরিদর্শক।

কী ঘটেছিল?
উত্তর দিনাজপুরের ইসলামপুরে প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউন থেকে উধাও হয়ে গেল ২ লক্ষ বই! সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হল ধৃত অস্থায়ী স্টোর কিপারকে! তবে শনিবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় চাঞ্চল্যকর দাবি করলেন ধৃত ভীম বর্মন। তাঁর দাবি, গোডাউনের চাবি থাকত অবর বিদ্যালয় পরিদর্শক-সহ আরও ২ জনের কাছে। সূত্রের খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নিম্ন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সরকারি পাঠ্যবই জেলায় জেলায় পাঠানো হয়েছিল। ইসলামপুর মহকুমায় পাঠানো হয় প্রায় ২লক্ষ ১৫ হাজার বই। বুধবার, শিক্ষা দফতর থেকে বই সংগ্রহ করেন স্টোরের দায়িত্বে থাকা অস্থায়ী কর্মী ভীম মণ্ডল। ২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বইগুলি বিতরণের নির্দেশ পেয়ে পরিদর্শনে যান জেলার অবর স্কুল পরিদর্শক। কিন্তু স্টোর খুলতেই চক্ষু চড়কগাছ! কয়েকদিন আগেই পাঠানো ২ লক্ষের বেশি বই উধাও হয়ে গিয়েছে। পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী স্টোর কিপারকে। বার স্কুল পরিদর্শকের দিকেই আঙুল তুললেন অভিযুক্ত স্টোর কিপার। যদিও এনিয়ে মন্তব্য করতে চাননি স্কুল পরিদর্শক।

প্রতিক্রিয়া 'নো কমেন্টস'...
ইসলামপুরের অবর স্কুল পরিদর্শক শুভঙ্কর নন্দীকে এই নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'নো কমেন্টস্, নো কমেন্টস।' শনিবার ইসলামপুরে গিয়ে স্কুল শিক্ষা দফতরের গোডাউন ঘুরে দেখেন জেলা স্কুল পরিদর্শক দুলাল সরকার। তাঁর কথায়, 'সরকারি পাঠ্যবই উধাও এর ঘটনাটি খুবই দুঃখজনক। জানুয়ারি থেকে সরকারি পাঠ্যবই স্কুলে স্কুলে বিতরণ করার কথা ছিল। সমস্যায় পড়েছি।' পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই গত কাল উত্তর দিনাজপুরের এবিপিটিএ-র সদস্য রঘুপতি মুখোপাধ্যায় বলেন, 'পাঠ্যবই উধাওয়ের ঘটনা সংগঠিত অপরাধ করা হয়েছে। ২০১৯ সালে এই প্রাথমিক শিক্ষা দফতরের গোডাউনে আগুনে ভস্মীভূত হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হলেও তদন্তের শেষ হয়নি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি।'     

আরও পড়ুন:মৃত্যুশয্যায় পেলে? দাবি ব্রাজিলের প্রথম সারির সংবাদপত্রের, উদ্বেগে ভক্তরা

  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget