এক্সপ্লোর

School Service Commission: 'রাজ্যের বেতনে এই ৬১ জনের কোনও অধিকার নেই..', কাদের কথা বললেন বিচারপতি ?

HC School Service Commission: 'এই ৬১ জনের রাজ্যের বেতন ভোগ করার কোনও অধিকার নেই', মন্তব্য বিচারপতির, কাদের কথা বললেন বিচারপতি বসাক ?

কলকাতা: নবম-দশমে সুপারিশ পত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চে নিজেদের অবস্থান জানাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। কমিশনের অবস্থান সন্তোষজনক নয়, মতপ্রকাশ বিচারপতির। 'প্রথম দিন থেকে জানতে চাইছি এসএসসি-র মাধ্যমে সুপারিশ পত্র দেওয়াতে কোনও ভুল থাকলে তা খুঁজে পেয়েছেন কিনা।খুঁজে পেয়ে থাকলে আপনারা সেক্ষেত্রে কী করেছেন, কমিশনকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 

'অনেক অনিয়ম খুঁজে পেয়েছি, আদালতের সামনে পেশ করেছি, তারপর আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করেছি', ফের জানাল কমিশন। গ্রুপ সি এবং ডি-র ক্ষেত্রে সুপারিশ পত্র প্রত্যাহারের কোনও বিধি কমিশনের আইনে নেই, জানাল কমিশন।'কাদের কমিশন সুপারিশ পত্র দিয়েছিল, এবং কারা নিয়োগপত্র পেয়েছিল সেটা প্রথমে জানা দরকার। কমিশন যাদের সুপারিশ করেছিল তাদের ছাড়া অন্য ব্যাক্তিরা নিয়োগপত্র পেলে, তা খতিয়ে দেখার জন্য সিবিআই দরকার নেই, মন্তব্য বিচারপতির। কমিশন কেন সব তথ্য আদালতের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে ? প্রশ্ন বিচারপতির। 
'বলতে বাধ্য হচ্ছি যে আপনারা কিছু লুকোতে চাইছেন', এসএসসি-র উদ্দেশে মন্তব্য বিচারপতি বসাকের।

'যাঁদের সুপারিশ পত্র দেওয়া হওয়া হয়েছিল তাদের ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি', জানাল মধ্যশিক্ষা পর্ষদ। 'নবম-দশমের ক্ষেত্রে ১৮৩ জনের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল। তাঁদের মধ্যে ১২২ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে, জানাল কমিশন'। ৬১ জনের সুপারিশপত্র প্রত্যাহার করেননি কেন ? আদালত বারণ করেছিল ? কোনও স্থগিতাদেশ আছে ? প্রশ্ন বিচারপতির এমন কিছু নেই, বিচারপতির প্রশ্নের উত্তরে জানাল কমিশন। 'তাহলে প্রত্যাহার করুন', মন্তব্য বিচারপতির। 'এই ৬১ জনের রাজ্যের বেতন ভোগ করার কোনও অধিকার নেই, মন্তব্য বিচারপতির। 

আরও পড়ুন, 'কারও অ্য়াম্বিশন ঐশ্বর্যকে বিয়ে করবে..', রাজনীতির ময়দানে হঠাৎ কেন এমন বললেন TMC বিধায়ক চিরঞ্জিত ?

কমিশনের চেয়ারম্যানের আশঙ্কা যে এটা করলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন, সওয়াল কমিশনের আইনজীবী। তাঁকে এটার সম্মুখীন হতে দিন, এটা তাঁর কাছে নতুন কিছু নয়, মন্তব্য বিচারপতির। র‍্যাঙ্ক জাম্পিং আর ওএমআর বিকৃত করা ছাড়া আর কী কী অভিযোগ ছিল ? প্রশ্ন বিচারপতির। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশ পত্র দেওয়া হয়েছে এই অভিযোগ ছিল, জানাল কমিশন। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আরও একবার কমিশনকে সময় দিল আদালত । আগামী পরশু দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিশন।

 

সেরা শিরোনাম

Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget