এক্সপ্লোর

South 24 Parganas: স্বনির্ভর গোষ্ঠীর টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার দুই

Usthi News: অভিযোগের তির স্বনির্ভর দলের সভানেত্রী কাকলি চক্রবর্তীর দিকে। ৪০ জন মহিলা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ঢোলাহাটের পর এবার উস্তি (South 24 Parganas)। স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ। গ্রেফতার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দুই নেত্রী। পলাতক এফআইআরে নাম থাকা ব্যাঙ্ক ম্যানেজার। ক্ষোভে ফুঁসছেন প্রতারিত মহিলারা। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।

টাকা তছরুপের অভিযোগ: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-‌ ১ নং ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় কয়েক’‌শ স্বনির্ভর গোষ্ঠী আছে। এর মধ্যে স্থানীয় প্রতাপবেড়িয়া গ্রামের স্বনির্ভর দলের মহিলারা মাসখানেক আগে আর্থিক তছরুপের বিষয়টি জানতে পারেন। অভিযোগ, পরে দেখা যায় এই গ্রামের চারটি স্বনির্ভর দলের প্রায় ২২ লক্ষের বেশি টাকা দুর্নীতি হয়েছে। অভিযোগের তির স্বনির্ভর দলের সভানেত্রী কাকলি চক্রবর্তীর দিকে। ৪০ জন মহিলা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

গোটা ঘটনায় ফুঁসছেন প্রতারিতরা অভিযুক্তকে আটকে রেখে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে উস্তি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাকলি চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্বনির্ভর দলের পঞ্চায়েত স্তরের সঙ্ঘ নেত্রী মঙ্গলা ঘোষকেও গ্রেফতার করে। ওই গ্রামের বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় পদ্মপুকুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে। এই তছরুপে ব্যাঙ্ক ম্যানেজার জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্তের স্বামীর দাবি তাঁর স্ত্রীকে ফাঁসানো হয়েছে। এদিন কাকলি চক্রবর্তীর স্বামী মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, “আমার স্ত্রীকে ফাঁসানো হয়েছে। এই তছরুপে স্বনির্ভর দলের সঙ্ঘনেত্রীরাই জড়িত।’’

স্থানীয় সূত্রে খবর, পদ্মপুকুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের অভিযুক্ত ম্যানেজার দেবকুমার হেমব্রম এক সপ্তাহের বেশি ব্যাঙ্কে আসেননি। ইতিমধ্যে উস্তি থানার পুলিশ ব্যাঙ্ক থেকে একাধিক নথি সংগ্রহ করেছেন। ডেপুটি ম্যানেজার সমিত বন্দ্যোপাধ্যায় বর্তমানে ব্যাঙ্ক পরিচালনা করছেন। স্থানীয় হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা রাইহান লস্কর এই তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন। এই তছরুপের অভিযোগ প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন বিজেপি। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব নায়েক বলেন, “এই সরকারের আমলে সবকিছুতেই দুর্নীতি। এই তছরুপে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত দোষীদের শাস্তি দিতে হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Bowbazar House Collapse: বউবাজারে বাড়ির দেওয়াল ভেঙে বিপর্যয়, কাউন্সিলরের বিরুদ্ধে সরব স্থানীয়রা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget