এক্সপ্লোর

Partha Chatterjee: 'পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ', ফের জামিনের আর্জি খারিজ

Recruitment Corruption: জামিনের বিরোধিতায় পাল্টা সওয়ালকরে সিবিআইয়ের আইনজীবী বলেন,  'পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত'। 

কলকাতা: ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আর্জি । 'পার্থর গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে'। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সওয়াল পার্থর আইনজীবীর। বয়সজনিত সমস্যা ও অসুস্থতার কথা জানিয়ে জামিনের আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এরপর জামিনের বিরোধিতায় পাল্টা সওয়ালকরে সিবিআইয়ের আইনজীবী বলেন,  'পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত'। 

এর আগেও বহুবার খারিজ হয়েছে আবেদন: তবে কিছুদিন আগেই CBI-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক বলেন, 'জামিন খারিজের আবেদনের পক্ষে নতুন গ্রাউন্ড থাকতে হবে। শেষ কিছু দিনের কেস ডায়েরি দেখুন, আমাকে বোকা ভাববেন না'।

'আমাকে বোকা ভাববেন না': চলতি মাসেই ফের CBI-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আলিপুরের বিশেষ CBI আদালত। আমাকে বোকা ভাববেন না! CBI-এর আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন বিচারক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। পাল্টা, CBI-এর আইনজীবী বলেছিলেন, একই বিষয় নিয়ে বারবার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না। 

তখন বিচারক বলেন, আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি? CBI-এর আইনজীবী বলেন, আদালতের নির্দেশ রয়েছে। নির্দেশনামা দেখতে চান বিচারক। নির্দেশনামা দেখার পর বিচারক বলেন, এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না। এরপরই ক্ষুব্ধ বিচারক বলেন, এরকম বলে সময় নষ্ট করছেন। কীসব অ্যাং-ব্যাঙ-চ্যাং বলেন, এক একটা ভুল বললে তো কেঁদে কুল পাবেন না। আপনাদের ক্ষেত্রেও জামিন খারিজের আবেদনের পক্ষে নতুন গ্রাউন্ড থাকতে হবে। শেষ কিছু দিনের কেস ডায়েরি দেখুন, আমাকে বোকা ভাববেন না! এবার ফের একবার শুনানিতে খারিজ হয়ে গেল আবেদন। আপাতত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ: উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে। যা খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! নিয়োগ দুর্নীতির মামলায়, হাইকোর্টে দেওয়া সিবিআইয়ের রিপোর্টে  এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। একাধিক কোম্পানি থেকে ঘুরে ঘুরে কীভাবে টাকা সুবিধাভোগীদের কাছে গেছে, তা জানতে ফরেন্সিক অডিট হচ্ছে, বলে জানিয়েছে CBI। চলতি মাসের একটি শুনানিতে নিয়োগ সংক্রান্ত বল রাজ্য় সরকারের দিকে ঠেলেন পার্থ চট্টোপাধ্যায় এসএসসি কর্তাদের অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত সরকারের ছিল। আমার নয়। 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget