এক্সপ্লোর

Shantanu Sen: পুরসভা থেকে সরানো হল শান্তনু সেনের নেমপ্লেট! RG Kar নিয়ে মুখ খোলার জের?

RG Kar Protest:কলকাতা পুরসভায় স্বাস্থ্য উপদেষ্টার কোনও পদ নেই, দাবি ফিরহাদ হাকিমের।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা:  এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হল শান্তনু সেনকে। তৃণমূল মুখপাত্রের পর কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হল। কলকাতা পুরসভায় শান্তনু সেনের ঘরের দরজা থেকে সরানো হল নেমপ্লেট।                      

কলকাতা পুরসভায় স্বাস্থ্য উপদেষ্টার কোনও পদ নেই, দাবি ফিরহাদ হাকিমের। প্রসঙ্গত, ৫ জানুয়ারি, ২০২১ -এ শান্তনু সেনকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পুরসভা।                           

এর আগে আর জি করকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দিনই শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে দল পদ থেকে সরালেও নিজের অবস্থানে অনড় ছিলেন শান্তনু সেন। এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য  প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিশানা করেছিলেন তিনি। বলেছিলেন, CBI-কে অনুরোধ করব, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করুন।  

উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী, চক্ষুরোগ বিশেষজ্ঞ কাকলি সেন এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। শান্তনু সেনের মেয়েও বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজে পড়েন। এই প্রেক্ষাপটে আর জি কর নিয়ে বুধবারই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ জন চিকিৎসকের বদলি স্থগিত, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নর

তিনি বলেছিলেন, 'সন্দীপ ঘোষ কে নিয়ে আমার প্রশ্ন আছে। জিরো টলারেন্স টু কোরাপশন বিশ্বাস করা তৃণমূল সরকার প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। মন্ত্রী, সাংসদ, বিধায়ক যাদের রেয়াত করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিক্যাল ফেটারনিটি! সবাই কি ভুল বলছে?'  

এর কিছুক্ষণের মধ্যেই শান্তনু সেনের নাম না করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তনু সেনের নেতৃত্বে আর জি কর মেডিক্যাল হাসপাতালের ভিতর মিছিল করেছিলেন প্রাক্তনীরা।                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget