এক্সপ্লোর

Shantipur By-Poll : "শুকনো মুড়িতে দুধ", শান্তিপুরের বিজেপি প্রার্থীর প্রচারে গান হরিণঘাটার বিধায়কের

বিজেপির হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার দলের প্রচারে অনুঘটক হিসেবে কাজ করছেন...

সুজিত মণ্ডল, শান্তিপুর : আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষ্যে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। সেইমতো বিজেপির হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার দলের প্রচারে অনুঘটক হিসেবে কাজ করছেন। পথসভা হোক কিংবা জনসভার শুরুতে তিনি কবি গানের মাধ্যমে সভাস্থলে লোকসমাগম বাড়াতে চাইছেন, মানুষকে একত্রিত করতে চাইছেন। গানের মাধ্যমে শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে ভোট প্রার্থনা করছেন।

তিনি গানের কথায় বলছেন, “আমি আগে কবি অসীম সরকার। আগে আমি প্রেমের পূজারি। তারপর কোনও এক দলের বিধায়ক। তাই আমার গান সেই হরিনামের, প্রেমের তুফান। ক্ষ্যাপা রে, পাগল রে। গেছে বহুদূর। সেই প্রেমেরই আধার হল মোদের শান্তিপুর…এখানে কিন্তু তৃণমূল সরকারই থাকবে। কিন্তু আপনারা যদি ভোটটা দিয়ে নিরঞ্জন বিশ্বাসকে জয়লাভ করিয়ে দেন, তাহলে সারা বাংলায় একটা বার্তা যাবে শান্তিপুরবাসী সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছে। তারা সন্ত্রাস চায় না। শান্তি চায়। তাই মা-বাবারা পদ্মফুলে ভোট দিও সবাই…।”

অসীম সরকার বলেন, আমিও বিজেপির একজন বিধায়ক। আমি চাইব, শান্তিপুরের এই আসনটি আগে জয় ছিল, এখনও জয় হোক। তার জন্য দলের গাইডলাইন মেনে আসতে হয়েছে। আমার কাজ আমি করছি। এমন কথা বলব না যে, আমার জন্যই লোক জড়ো হচ্ছে। আমি আসাতে খানিকটা শুকনো মুড়ির মধ্যে যেমন দুধ দিলে বেশ মাখাতে সুবিধা হয়, সেই দুধের কাজটা করছি।

যদিও বিজেপি বিধায়কের এধরনের প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের রাণাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর বলেন, বিভিন্ন জায়গায় ওদের রাজ্য স্তর, সর্বভারতীয় নেতৃত্বরা মিটিং করতে আসছেন। কিন্তু এমনই দুর্ভাগ্য যে ২০০টি চোঙ লাগিয়েও, বড় নেতা এসে পঞ্চাশটা লোক জড়ো করতে পারছেন না। সেখানে ওঁদের দলেরই বিজেপির বিধায়ক কবিগান করেন। অসীম সরকার, তাঁদের রাজনৈতিক সভায় গিয়ে কবিগান শুরু করছেন। ভাবছেন, কবিগান করে কিছু মানুষ জমায়েত করা যায় কি না ! তারপর বাকি নেতারা বক্তব্য রাখবেন। কিন্তু এমনই দুর্ভাগ্য, কবি গান শোনার জন্য বিজেপির মঞ্চের কাছাকাছি এলাকার মানুষ আসতে চাইছেন না। এ থেকে প্রমাণ হয় শান্তিপুরের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এই নির্বাচনের পর বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget