এক্সপ্লোর

Shaoli Mitra Passed Away: প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

Shaoli Mitra: প্রয়াত নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। আজ বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবে আজ বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে সিরিটি শ্মশানে।

ফুরলো জীবনের সব ‘যুক্তি তক্কো আর গপ্পো’। শেষ সব ‘পুতুলখেলা’। প্রয়াত শাঁওলি মিত্র। এই খবর ছড়িয়ে পড়তেই শিল্পজগতে শোকের ছায়া। শাঁওলি মিত্র শুধু বাংলা নয়, সারা দেশের শিল্পমহলে একটি বিশিষ্ট নাম। তাঁর প্রয়াণে একটি বর্ণময় যুগের অবসান হল। 

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। আজ বিকেল ৩.৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন অসংখ্য নাটকে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ‘বিতত বীতংশ’, ‘নাথবতী অনাথবত্‍’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’, ‘হযবরল’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’, ‘ডাকঘর’, ‘যদি আর এক বার’।

২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০১২ সালে অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য পান ‘বঙ্গবিভূষণ’ সম্মান।

শাঁওলি মিত্র ছিলেন বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের অভিনেত্রী। ২০১১ সালে তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদযাপন সমিতির চেয়ারপার্সন ছিলেন।

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় পরিবর্তনপন্থীদের অন্যতম মুখ ছিলেন শাঁওলি মিত্র। ২০১২ সালে মহাশ্বেতাদেবীর পদত্যাগের পর বাংলা অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয় তিনি। ২০১৭-র ডিসেম্বরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সেই পদ থেকে অব্যাহতি চান শাঁওলি মিত্র। তারপরই তাঁকে ওই পদে রাখতে শুরু হয় সরকারি তৎপরতা। ২০১৮ সালে বাংলা অ্যাকাডেমিতে প্রত্যাবর্তন করেন শাঁওলি মিত্র। 

বাবা শম্ভু মিত্র যেমন সবার আড়ালেই, অনাড়ম্বরভাবে চলে গিয়েছিলেন, ঠিক সেভাবেই কাউকে না জানিয়ে শাঁওলি মিত্রও প্রয়াত হন। তাঁর শেষ ইচ্ছা ছিল, প্রয়াত হওয়ার পর যেন কোনওরকম আড়ম্বর না করা হয়। হাসপাতাল ভর্তি হতেও তাঁর অনীহা ছিল। অসুস্থতা সত্ত্বেও চিকিৎসা করাতে চাননি। তিনি প্রয়াত হওয়ার পর তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই কাউকে খবর দেওয়া হয়নি। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর খবর প্রকাশ্যে আনা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget