এক্সপ্লোর

Sheikh Shahjahan Arrest: 'পুলিশের আইনি বাধ্যবাধকতা ছিল, ED কেন গ্রেফতার করেনি শাহজাহানকে?' প্রশ্ন ADG দক্ষিণবঙ্গের

Sandeshkhali Chaos: ডি-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মিনাখাঁ: দীর্ঘ ৫৫ দিন পর সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Situation) গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan Arrest)। কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না বলেন প্রশ্ন উঠেছে বারবার। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করছে না বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (ADG South Bengal Supratim Sarkar) পাল্টা বলেন, রাজ্য পুলিশের আইনি বাধ্যবাধকতা ছিল। ED কেন গ্রেফতার করেনি বলেও প্রশ্ন করেন তিনি। 

গ্রেফতার শেখ শাহজাহান: ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। এদিন সাংবাদিক বৈঠকে সুপ্রতিম সরকার বলেন, "এই ঘটনার পর ইডির ডেপুটি ডিরেক্টর একটি অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্ত শুরু হওয়ার পর উচ্চ আদালতে ইডির তরফে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত। ফলে ওই মামলায় তদন্ত করা এবং গ্রেফতার অন্য আইনি পদক্ষেপ নেওয়ায় বাধা ছিল।'' 

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ED। সেই সময় উত্তেজিত জনতা তদন্তকারী আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয়। মার খেয়ে পালিয়ে আসতে হয় ED-র আধিকারিকদের। তার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। এদিনের সাংবাদিক বৈঠকে ADG দক্ষিণবঙ্গ জানান, "গত ৭, ৮ , ৯ ফেব্রুয়ারি সন্দেশখালিতে অবঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের হয় তার প্রতিটি ছিল দু থেকে তিন বছরের পুরনো ঘটনা। নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। দু-তিন বছর আগের ঘটনা তথ্যপ্রমাণ সংগ্রহ অনেকটা সময় লাগে। ৫ জানুয়ারির ঘটনা যেটা সাম্প্রতিক সময়ে ঘটেছে তার তদন্ত করতে পারতাম। কিন্তু সেখানে তদন্তে বাধা ছিল। বিভিন্নভাবে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করছে না। তা ঠিক নয়, এটা অপপ্রচার। দিনদুয়েক আগে যখন উচ্চ আদালতের তরফে বলা হয়, গ্রেফতারির উপর কোনও বাধা নেই। তারপরই আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। তারপর গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর বসিরহাট কোর্টে পেশ করা হবে। রাজ্য পুলিশের আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডি-র তা ছিল না। তা সত্ত্বেও, ইডি কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারল না, তা নিয়ে প্রশ্ন থাকবে। জনপ্রতিনিধিদের কেউ কেউ সন্দেশখালিতে এসে পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। আশা করব এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata News: ফের নিশানায় সংবাদমাধ্যম, এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget