এক্সপ্লোর

SSC Scam: 'ওঁর টাকে লাগলে বেশি খুশি হতাম', পার্থকে জুতো ছুড়ে অকপট গৃহবধূ

Shoe Hurled At Partha: জুতো ছুড়ে পালাননি। বরং সাংবাদিকরা বুম ধরতেই বলেছেন, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।' আমতলার শুভ্রা ঘোড়ুই যাঁর সম্পর্কে কথাগুলি বলেছেন, তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষা।

সন্দীপ সরকার, কলকাতা: জুতো (shoe)ছুড়ে পালাননি। বরং সাংবাদিকরা বুম ধরতেই বলেছেন, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।'  আমতলার শুভ্রা ঘোড়ুই যাঁর সম্পর্কে কথাগুলি বলেছেন, তিনি রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষা (School Education Minister) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee)। আপাতত এসএসসি (SSC Scam) নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার তিনি। তদন্তে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদের হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, সেই টাকার যুক্তিগ্রাহ্য উৎস এখনও খুঁজে পাওয়া যায়নি। বরং তদন্তকারীদের ধারণা, নিয়োগ-দুর্নীতির সঙ্গে এই বিপুল অঙ্কের অর্থের যোগ থাকতে পারে। সেইকারণেই কি আক্রোশ আমতলার গৃহবধূর? তাঁর মেজাজে অন্তত সে রকমই স্পষ্ট।

কী ঘটেছে?
কোর্টের নির্দেশমতো এদিন জোকা ইএসআই থেকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে বেরোচ্ছিলেন পার্থ। নিরাপত্তা-বেষ্টনী আঁটোসাঁটো ছিল। তার মধ্যে হঠাৎ উড়ে এল জুতো। সঙ্গে সঙ্গে তুমুল হইচই। পরে শুভ্রা বললেন, 'আমি ওঁকে জুতো মারতে এসেছি। জুতো মেরে খালি পায়ে যাচ্ছি।' বাস্তবে করলেনও তাই। জোকা ইএসআই-তে আমতলার ওই গৃহবধূর এক পরিজন ভর্তি। তাঁর জন্য চিন্তা, ব্যস্ততা ও ছোটাছুটির মধ্যেই ওই কাণ্ড। শুভ্রা বললেন, 'গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন।’ চোখেমুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট। গৃহবধূর মতে, এমন ব্যক্তিকে মোটেও এসি গাড়িতে করে হুইলচেয়ারে বসিয়ে আনা উচিত নয়। কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দিকে জুতো? রাগত গৃহবধূর জবাব, 'আরও বেশি খুশি হতাম ওই জুতো ওঁর টাকে লাগলে।' ক্ষোভের তীব্রতা কতটা, স্পষ্ট হয়ে যায় এতেই।

নিরাপত্তায় নজর...
এদিনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই পার্থর নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে জুতো-পর্বের পরই তড়িঘড়ি তাঁকে ওই জায়গা থেকে বের করে আনা হয়। এমনিতে পার্থ-অর্পিতার নিরাপত্তার দিকে ইডি-র বাড়তি নজর রয়েছেই। তাঁদের কনভয়ে ৬টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। সুরক্ষার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান। কিন্তু এত কড়াকড়ির মধ্যেই উড়ন্ত-জুতোর ধাক্কা কিছুটা থতমত করে দিয়েছিল সকলকে। l তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 
যদিও আমতলার গৃহবধূর মেজাজ ও কথা এখন দাপিয়ে বেড়াচ্ছে সোশ্য়াল মিডিয়ায়।

আরও পড়ুন:'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার

 

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget