এক্সপ্লোর

Asansol Shootout: পেট্রোল পাম্পে শ্যুটআউট! আসানসোলে ফের চলল গুলি

West Burdwan: বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর। 

আসানসোল: বুধের পর বৃহস্পতিবার, আসানসোলে (Asansol) ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর! বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর।                 

আসানসোলে ফের চলল গুলি: পুরুলিয়া, রানাঘাট, হলদিয়ার পর এবার আসানসোল। গয়নার শোরুম, সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির পর এবার আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি।বৃহস্পতিবার তখন, বিকেল পৌনে চারটে। আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসে ৩ যুবক। তিনজনেরই মাথায় ছিল টুপি।  

ঠিক কী ঘটেছিল? 

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন চালকের আসনে বসে, অন্যজন ব্যস্ত মোবাইল ফোনে। আর একজন দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে।  পাম্পের মহিলা কর্মী তেল ভরা শুরু করতেই, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালানোর চেষ্টা করে কোমরে হাত দিয়ে দাঁড়ানো যুবক। কিন্তু মিস ফায়ার হয়ে যাওয়ায় মহিলা কর্মী পালিয়ে যেতে সক্ষম হন।বেগতিক দেখে, শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড করল দুষ্কৃতীরা? মহিলাকর্মীকে চুলের মুঠি করে কেন গুলি চালাল তারা? টাকা পয়সা ছিনতাই না করেই কেন পালাল? কোথা থেকে এসেছিল তারা? খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে।                      

এর আগে, গত ২৯ অগাস্ট, ভরদুপুরে, নদিয়া ও পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়। বুধবার পূর্ব মেদিনীপুরে প্রায় ১৩ লক্ষ টাকা ডাকাতি হয় হলদিয়ার চকলালপুর দেউলপোতা ও গোরানখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। ওই ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার হয়নি কোনও টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত রফিকুল শাহজি ও গফ্ফর মোল্লার বাড়ি দক্ষিণ ২৪পরগনার জীবনতলা এলাকায়। তাদেরকে জেরা করে বাকিদের খোঁজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ফের স্বাভাবিকভাবে শুরু হবে সমবায় সমিতির কাজ। বাড়ানো হবে নিরাপত্তা।                       

আরও পড়ুন: Purulia News: ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget