এক্সপ্লোর

Shravani Mela 2024: শ্রাবণী মেলার ভিড় সামলাতে পরবর্তী ৩টে সোমবার অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত পূর্ব রেলের

Special Train For Tarakeswar: ভক্তদের ভিড় সামাল দিতে পরবর্তী তিনটে সোমবার শেওড়াফুলি-তারকেশ্বর রুটে আরও একটি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন।

তারকেশ্বর: শ্রাবণী মেলা (Shravani Mela 2024) উপলক্ষে গোটা শ্রাবণ মাসজুড়ে লক্ষ লক্ষ ভক্ত ও পুণার্থী ভিড় জমান তারকেশ্বরে (Tarakeswar)। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে। দূরদূরান্ত থেকে আসা সেই সব মানুষদের সুবিধার জন্য প্রতিবছরই অতিরিক্ত ট্রেন (special EMU Train) চালানো হয় পূর্ব রেলের(Eastern Railway) তরফে।

আরও পড়ুন: Mathabhanga News: বিজেপি ছেড়ে তৃণমূলে আসা উপপ্রধানকে দেওয়া হল পঞ্চায়েত চালানোর দায়িত্ব, বিতর্ক মাথাভাঙায়

এবারও মেলা শুরু হওয়ার আগে থেকে হাওড়া-তারকেশ্বর ও শেওড়াফুলি-তারকেশ্বর রুটে অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছিল পূর্ব রেলের তরফে। তারপরও ভিড় কমছে না ট্রেনে। বিশেষ করে প্রথম সোমবার যা ভিড় হয়েছিল তা অতিরিক্ত ট্রেন চালিয়েও সামাল দেওয়া সম্ভব হয়নি। অনেক মানুষই ট্রেনে উঠতে পারেননি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে পরবর্তী তিনটি সোমবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত আরও একটি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

আরও পড়ুন: East Bardhaman News: রাস্তার জমা জলের জ্যান্ত কই চলে গেল গলায়, বেঘোরে প্রাণ গেল জৌগ্রামের বাসিন্দার

শুক্রবার রাতে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শ্রাবণী মেলার সময় তারকেশ্বর থেকে শেওড়াফুলির মধ্যে পরপর তিনটি সোমবার অর্থাৎ ০৫.০৮.২০২৪, ১২.০৮.২০২৪ ও ১৯.০৮.২০২৪ তারিখে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। ট্রেনটি শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সমস্ত স্টেশন থামবে।

রেল সূত্রে জানা গেছে, পরবর্তী তিনটি সোমবার তারকেশ্বর থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০টা তিন মিনিটে আর শেওড়াফুলি পৌঁছবে সকাল ১০.৫০ মিনিটে। ফের শেওড়াফুলি থেকে ট্রেনটি ছাড়বে সকাল ১০.৫৮ মিনিটে এবং তারকেশ্বর পৌঁছবে ১১টা ৪৮ মিনিটে।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রাবণী মেলা উপলক্ষে ইতিমধ্যেই হাওড়া-তারকেশ্বর ও শেওড়াফুলি-তারকেশ্বর রুটে জুলাই মাসের ১৭ তারিখ থেকে ১২টি অতিরিক্ত ট্রেন চালু করেছে পূর্ব রেল। ট্রেনগুলি অগাস্টের ১৯ তারিখ পর্যন্ত চালু থাকবে। কিন্তু, তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাই আরও একটি ট্রেন বাড়ানো হল পরবর্তী সোমবারগুলির জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: East Bardhaman News: শোনেননি 'বারণ', আসানসোলে সেতু পার হতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক-সহ গাড়ি ! ভিডিও ভাইরাল

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget