এক্সপ্লোর

Kolkata : ত্রিপল চুরির মামলায় আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পুজোর ছুটির পর আবার এই মামলার শুনানি হবে। 

কলকাতা : ত্রিপল চুরির মামলায় আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলায় তদন্তের ওপর আগামী ৬ সপ্তাহ স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে ত্রিপলকাণ্ড ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর। কাঁথি পুরসভার ডরমেটারি বিল্ডিং থেকে ত্রাণের সরকারি ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দু অধিকারী ও সৌম্যেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করে পুর কর্তৃপক্ষ।

এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কয়েক মাস ধরে সেই মামলারই শুনানি চলছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। এদিনও সেই মামলার শুনানি ছিল। তাতে বিচারপতি কৌশিক চন্দ । কাঁথির ত্রিপল চুরির মামলায় সব ধরনের তদন্ত প্রক্রিয়ার ওপর ছয় সপ্তাহ স্থগিতাদেশের নির্দেশ দেন। 

একইসঙ্গে এই মামলায় রাজ্য সরকারকেও হলফনামা জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পুজোর ছুটির পর আবার এই মামলার শুনানি হবে। 

অন্যদিকে, গত ৬ সেপ্টেম্বর পাঁচটি মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ২৪ ঘণ্টার মধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে হওয়া, পাঁচটি FIR খারিজের আবেদন জানিয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথিতে প্রাক্তন নিরাপত্তারক্ষীর খুনের মামলা, নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষের মামলা, পাঁশকুড়ায় সোনার হার ছিনতাই মামলার তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা সোমবার নির্দেশ দেন, মানিকতলা থানায় চাকরির নামে প্রতারণা ও তমলুকে পুলিশ সুপারকে হুমকি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা যাবে শুভেন্দু অধিকারীকে। তবে কোনও মামলাতেই তাঁকে গ্রেফতার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ ও CID। ভবিষ্যতেও তাঁর বিরুদ্ধে কোনও মামলা হলে, আদালতের নির্দেশ ছাড়া কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। ২৪ ঘণ্টার মধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget